রবিবার, ১৪ Jun ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

নবীনগরে বেগম রোকেয়া দিবসে ‘অদম্য নারী’ ক্যাটাগরিতে ৪ নারীকে সম্মাননা

 

মোঃ রেজাউল হক রহমত, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে নারীর ক্ষমতায়ন, সংগ্রাম ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৪ নারীকে ‘অদম্য নারী’ সম্মাননা প্রদান করা হয়েছে।

রোববার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সম্মাননা প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে চারজন নারীর জীবনযুদ্ধ, সাফল্য, সমাজে অবদান ও অনুকরণীয় ভূমিকার ভিত্তিতে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও উত্তরীয় তুলে দেওয়া হয়।

 

সফল জননী ক্যাটাগরি: মোসা: রজবা বেগম

 

শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য: ডা. ইসরাত জাহান

 

শিক্ষা ও কর্মক্ষেত্রে অনুকরণীয় নারী: সার্বজনীন গ্রুপের পরিচালক তানজিনা আক্তার শিলা

 

নির্যাতন জয়ী ও জীবনসংগ্রামে বিজয়ী নারী: হোসনা আক্তার

 

 

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন সঞ্চালকের দায়িত্ব পালন করেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নারী ও শিশু বিষয়ক কর্মকর্তা ইভা বেগম, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

 

অনুষ্ঠানে বক্তারা বেগম রোকেয়ার আদর্শ ও নারীর অধিকার প্রতিষ্ঠায় তার ভূমিকা তুলে ধরে বলেন, সমাজ পরিবর্তন ও উন্নয়নে নারীর অদম্য ভূমিকা প্রতিনিয়তই এগিয়ে যাচ্ছে। সম্মাননাপ্রাপ্ত নারীদের এই অর্জন আগামী প্রজন্মের নারীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com