শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫

রায় ঘোষণার আগে ট্রাইব্যুনালে হাজির সাবেক আইজিপি মামুন

 

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার জন্য পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে ট্রাইব্যুনালে আনা হয়।

 

রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় নেওয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকেই সুপ্রিম কোর্ট ও ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র‌্যাব মোতায়েন রয়েছে। গত বৃহস্পতিবার রায়ের তারিখ ঘোষণার পরও সুপ্রিম কোর্ট প্রশাসনের অনুরোধে উভয় স্থানে সেনা মোতায়েন করা হয়েছিল।

 

বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ এই গুরুত্বপূর্ণ মামলার রায় ঘোষণা করবেন। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী।

দুই আসামি পলাতক, মামুন একমাত্র গ্রেফতার

এই মামলার প্রধান দুই আসামি—

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা,

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল—

দু’জনই বর্তমানে পলাতক।

এদের মধ্যে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনই একমাত্র গ্রেফতার অবস্থায় আদালতে উপস্থিত আছেন।

 

আনুষ্ঠানিক অভিযোগ গঠনের দিন ১০ জুলাই, সাবেক আইজিপি মামুন আদালতে নিজেকে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং ঘটনার বিবরণ দিতে রাজসাক্ষী (অ্যাপ্রুভার) হওয়ার আবেদন করেন। আদালত তা গ্রহণ করলে মামলার বিচারপ্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে।

 

আজকের রায় ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় প্রথম কোনো মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com