রবিবার, ১৪ Jun ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

রাশিয়া-ইউক্রেনের শান্তি আলোচনা শুরু

বেলারুশ সীমান্তে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যকার শান্তি আলোচনা শুরু হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ইউক্রেনের কর্তৃপক্ষ জানায় যে, তাদের প্রতিনিধি দল রাশিয়ার প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করতে ইউক্রেন-বেলারুশ সীমান্তে পৌঁছেছে।

তারা বলেছেন, এ আলোচনায় তাদের বিবেচ্য বিষয় যুদ্ধবিরতি এবং ইউক্রেনের ভূখণ্ড থেকে রুশ সৈন্যদের প্রত্যাহার করে নেওয়া। যদিও গতকাল (২৭ ফেব্রুয়ারি) রবিবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছিলেন, তিনি এই আলোচনা থেকে তেমন কোনো অগ্রগতি আশা করেন না।

তবে একইসঙ্গে তিনি এটাও বলেন যে, খুব ছোট হলেও তাদের এই সুযোগ কাজে লাগানোর চেষ্টা করা উচিত। এতে ইউক্রেন যুদ্ধ বন্ধ করার চেষ্টা করেনি এমন দোষারোপ কেউ করতে পারবে না।

এর আগে নিরাপত্তা এবং বেলারুশ থেকে ইউক্রেনে রাশিয়ার হামলাকে কেন্দ্র করে আলোচনা স্থগিত করা হয়। পরে দুপক্ষের সমর্থনে আলোচনায় বসেছে যুদ্ধরত দেশ দুটি।

এদিকে কয়েক দিনের সংঘাতে রাশিয়ার পাঁচ হাজারের বেশি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। টানা পঞ্চম দিনের মতো সেখানে সংঘাত চলছে। এর মধ্যেই কিয়েভের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে যে, গত কয়েক দিনের সংঘাতে রাশিয়ার পাঁচ হাজারের বেশি সেনা নিহত হয়েছে। খবর বিবিসির।

সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, পাঁচ হাজার তিনশ রুশ সেনা নিহত হয়েছে। একই সঙ্গে আরও দাবি করা হয়েছে যে, ইউক্রেন সেনাবাহিনী রাশিয়ার ১৯১টি ট্যাঙ্ক, ২৯টি যুদ্ধবিমান, ২৯টি হেলিকপ্টার এবং ৮১৬টি সাঁজোয়া যান ধ্বংস করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com