মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে চোরচক্রের দুই সদস্য আটক, মালামাল উদ্ধার ডিমলায় ট্রাক চাপায় প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর ধামইরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদকসেবী আটক: বিভিন্ন মেয়াদে সাজা ধামইরহাটে আশ্রয়ণ প্রকল্পের পাশে বালু খেকুদের থাবা, হুমকির মুখে নদী ও জনপদ চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম

রাজশাহীতে বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা

 

সোহেল রানা,রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী বিভাগের বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটে রাজশাহী পিটিআই মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব নাসিমুল গনি। তিনি তার বক্তব্যে সরকারি কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন ও সুশাসন প্রতিষ্ঠায় সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার জনাব খোন্দকার আজিম আহমেদ এনডিসি। তিনি বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। এ ধরনের মতবিনিময় সভা কর্মকর্তাদের অভিজ্ঞতা বিনিময় ও কার্যকর দিকনির্দেশনা পাওয়ার সুযোগ সৃষ্টি করে।

 

উপস্থিতি সভায়, রাজশাহী বিভাগের আট জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভিন্ন দপ্তরের আঞ্চলিক ও জেলা পর্যায়ের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

 

আলোচ্য বিষয়, মতবিনিময় সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রমের গতি বৃদ্ধি, জনসেবার মানোন্নয়ন, সুশাসন, দুর্নীতি দমন ও মাঠ প্রশাসনের সমন্বিত কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভা শেষে কর্মকর্তারা প্রধান অতিথির কাছে তাদের মতামত ও প্রয়োজনীয় প্রস্তাবনা তুলে ধরেন।#

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com