রবিবার, ১০ মে ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
আসছে বর্ষায় জলাবদ্ধতায় নগরবাসীকে ৭০-৮০ ভাগ এলাকা জলজট মুক্ত থাকবে: চসিক মেয়র চুনতি রেঞ্জের হারবাং বিট কর্মকর্তাসহ বনকর্মীদের ওপর হামলা বান্দরবান,লামায় অবৈধ ইটভাটায় অভিযান : ২ লাখ টাকা জরিমানা মারামারির পর বাস চালাচ্ছিলেন ‘উত্তেজিত’ চালক, দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ আহত ২০ “মাঠে ফিরলেই বদলাবে তরুণ সমাজ”— নবীনগরে দেড় লাখ টাকার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান সিলেটের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা  শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক বিক্রির ৫ লক্ষ টাকা উদ্ধার মৌলভীবাজারে এসএ পরিবহনের গাড়ী থেকে অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা এলডিপি ছেড়ে এনসিপিতে যোগ দিলেন জাফর আহমদ চৌধুরী

নরমাল ডেলিভারিতে একসঙ্গে ১১ নবজাতকের জন্ম

 

মোঃ সেলিম উদ্দিন খাঁন
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ ঘন্টায় নরমাল ডেলিভারিতে একসঙ্গে ১১ নবজাতকের জন্ম,নরমাল ডেলিভারি বা স্বাভাবিক প্রসব হলো একটি প্রাকৃতিক পদ্ধতি যেখানে মা এবং শিশু উভয়ের জন্য শারীরিক ঝুঁকি কম থাকে এবং এটি গর্ভধারণের ৩৭তম সপ্তাহ থেকে ৪২তম সপ্তাহের মধ্যে হওয়া সবচেয়ে নিরাপদ বলে বিবেচিত হয়। এই প্রক্রিয়ায় জরায়ুমুখ সম্পূর্ণ প্রসারিত হওয়ার পর স্বাভাবিকভাবে শিশুর জন্ম হয় এবং এটি সিজারিয়ান পদ্ধতির চেয়ে অপেক্ষাকৃত নিরাপদ। এর মধ্যে দুই নবজাতক শিশুকে ছাড়পত্র প্রদান করা হয়েছে। সব প্রসব স্বাস্থ্য কমপ্লেক্সের অভিজ্ঞ চিকিৎসক ও দক্ষ স্বাস্থ্যকর্মীদের তত্ত্বাবধানে সম্পন্ন করা হয়েছে এবং বর্তমানে মা ও নবজাতক সবাই সুস্থ আছেন।বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ ইকবাল হোসাইন।তিনি বলেন, গর্ভবতী মা ও নবজাতকের ঝুঁকি কমাতে নিরাপদ ডেলিভারির বিকল্প নেই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সর্বদা গর্ভবতী মায়েদের সর্বোচ্চ সেবা প্রদানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।হাসপাতালের অভিজ্ঞ গাইনী চিকিৎসকের আন্তরিকতায় গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিক প্রক্রিয়ায় (নরমাল ডেলিভারি) ১১ নবজাতকের জন্ম হয়েছে। ডাঃ মুহাম্মদ ইকবাল হোসাইন আরও জানান, গর্ভবতী মায়েদের স্বাস্থ্য কমপ্লেক্সে ডেলিভারিতে উৎসাহিত করতে ছাড়পত্রের সময় এক মাসের প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা পরামর্শ দেওয়া হয়।স্বাস্থ্য কমপ্লেক্সে গর্ভবতী মা দের নবজাতক ও মাতৃ ঝুঁকি কমাতে নিরাপদ ডেলিভারি নিশ্চিতে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসব কালীন সেবা নিতে পারবে। গর্ভবতী মা দের স্বাস্থ্য কমপ্লেক্স এ ডেলিভারিতে উৎসাহিত করতে ছুটির সময় ১ মাসের প্রয়োজনীয় ওষুধ ও পরামর্শ দেওয়া হয়েছে।
জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই উদ্যোগের ফলে গর্ভবতী মা ও নবজাতকদের জন্য নিরাপদ ও বিনামূল্যে স্বাস্থ্যসেবার সুযোগ তৈরি হয়েছে, যা জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।নরমাল ডেলিভারির মাধ্যমে স্থানীয় এলাকার মানুষের মাঝে হাসপাতালের আস্থা, ভরসা বৃদ্ধি পাচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com