রবিবার, ১০ মে ২০২৬, ০২:১১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
আসছে বর্ষায় জলাবদ্ধতায় নগরবাসীকে ৭০-৮০ ভাগ এলাকা জলজট মুক্ত থাকবে: চসিক মেয়র চুনতি রেঞ্জের হারবাং বিট কর্মকর্তাসহ বনকর্মীদের ওপর হামলা বান্দরবান,লামায় অবৈধ ইটভাটায় অভিযান : ২ লাখ টাকা জরিমানা মারামারির পর বাস চালাচ্ছিলেন ‘উত্তেজিত’ চালক, দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ আহত ২০ “মাঠে ফিরলেই বদলাবে তরুণ সমাজ”— নবীনগরে দেড় লাখ টাকার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান সিলেটের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা  শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক বিক্রির ৫ লক্ষ টাকা উদ্ধার মৌলভীবাজারে এসএ পরিবহনের গাড়ী থেকে অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা এলডিপি ছেড়ে এনসিপিতে যোগ দিলেন জাফর আহমদ চৌধুরী

বাংলাদেশকে গড়তে ভূমিকা রাখতে হবে শিক্ষার্থীদের : মেয়র ডা. শাহাদাত হোসেন

 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বাংলাদেশকে দূর্নীতিমুক্ত, সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে গড়তে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে। শিক্ষার্থীরা যদি সুশিক্ষায় শিক্ষিত হয়, তবে তারা আগামী দিনে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

 

রোববার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সম্মাননা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র ডা. শাহাদাত বলেন, শিক্ষকরা শিক্ষার মূল ভীত। তাঁদের হাত ধরেই তৈরি হয় আদর্শ মানুষ। শিক্ষা শুধু পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য নয়, বরং একজন মানুষকে মূল্যবোধে সমৃদ্ধ করে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে নিবেদিত হওয়ার জন্য। তাই শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকের সমন্বিত প্রয়াস ছাড়া প্রকৃত শিক্ষা অর্জন সম্ভব নয়।

নারীশিক্ষায় গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, আমি সর্বদা চেষ্টা করি শিক্ষার্থীদের কল্যাণে পাশে থাকার। আজকের শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে তুলতে হলে শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও নৈতিকতার শিক্ষায়ও গুরুত্ব দিতে হবে। নারীশিক্ষার প্রসার যত বাড়বে, সমাজ তত বেশি আলোকিত হবে।

মেয়র আশাবাদ ব্যক্ত করে বলেন, আজকের ছাত্রীরাই আগামী দিনে দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। তারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে পরিবার, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে নিজেদের নিয়োজিত করবে। শিক্ষার আলোয় আলোকিত মেয়েরা হবে জাতির সম্পদ।

দেলোয়ার হোসেন ও শাহপার আনজুমানের উপস্থাপনায় এসময় আরো উপস্থিত ছিলেন অভিভাবক প্রতিনিধি অধ্যক্ষ জনাব জয়নাল আবেদীন, অধ্যক্ষ জনাব মোহাম্মদ আরিফ উল হাছান চৌধুরী, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ আলী জাফর সাদেক, সহকারী প্রধান শিক্ষিকা (দিবা শাখা) জনাব খাদিজা বেগম, সহকারী প্রধান শিক্ষিকা (প্রাতঃ শাখা) রাজিয়া বেগম, খুরশীদ জাহান, নাজনীনসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com