বুধবার, ২৯ Jul ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

লোহাগাড়ায়-ব্যবসায়ীকে নৃশংস খুনের ঘটনার মূলহোতা গ্রেফতার

মো. সেলিম উদ্দিন খাঁন 

চট্টগ্রামের লোহাগাড়ার আধুনগর খাঁনহাট বাজারের ব্যবসায়ী শাহ আলম হত্যাকাণ্ডের মূলহোতা শাহ নেওয়াজ লাভলোকে (৫৪) গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ। ২০ সেপ্টেম্বর (শনিবার) ভোর ৪টার দিকে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীর দেওয়ানহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমানের নেতৃত্বে এসআই মাঈনুদ্দিন ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঘাতক লাভলুকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। ব্যবসায়ী শাহ আলম হত্যার ঘটনায় দায়ের করা মামলার সে প্রধান আসামি বলেও জানান তিনি। প্রসঙ্গত, গত ১২ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে যাবার পথে উপজেলার আধুনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ড ঘাটিয়ার পাড়া হাসপাতাল সড়কে রাস্তার পাশে বালির বস্তা দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে চাচাতো ভাই লাভলোর কোদালের কোপে ঘটনাস্থলে নিহত হন ব্যবসায়ী শাহ আলম। ঘটনার ২ দিন পর ১৪ সেপ্টেম্বর নিহতের স্ত্রী পারভীন আক্তার বাদী হয়ে শাহ নেওয়াজ লাভলো, তার দুই পুত্র মারুফ ও মাহিম এবং স্ত্রী খতিজা বুলবুলসহ ৪ জনকে আসামি করে লোহাগাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নিহত শাহ আলম একই এলাকার বাসিন্দা মৃত আশরাফ আলীর ছেলে। সে আধুনগর খানহাট বাজারের লেপতোষকের ব্যবসা করতেন বলে জানা গেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com