রবিবার, ১০ মে ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
আসছে বর্ষায় জলাবদ্ধতায় নগরবাসীকে ৭০-৮০ ভাগ এলাকা জলজট মুক্ত থাকবে: চসিক মেয়র চুনতি রেঞ্জের হারবাং বিট কর্মকর্তাসহ বনকর্মীদের ওপর হামলা বান্দরবান,লামায় অবৈধ ইটভাটায় অভিযান : ২ লাখ টাকা জরিমানা মারামারির পর বাস চালাচ্ছিলেন ‘উত্তেজিত’ চালক, দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ আহত ২০ “মাঠে ফিরলেই বদলাবে তরুণ সমাজ”— নবীনগরে দেড় লাখ টাকার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান সিলেটের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা  শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক বিক্রির ৫ লক্ষ টাকা উদ্ধার মৌলভীবাজারে এসএ পরিবহনের গাড়ী থেকে অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা এলডিপি ছেড়ে এনসিপিতে যোগ দিলেন জাফর আহমদ চৌধুরী

চকরিয়ায় বনকর্মীর ওপর হামলা আহত ৬

মো. সেলিম উদ্দিন খাঁন 

কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের আওতাধীন কাকারা বনবিটের পুলেরছড়া এলাকায় বন কর্মকর্তাসহ (ফরেস্টার) ছয় কর্মীর ওপর বৃহস্পতিবার হামলার ঘটনা ঘটেছে। এ সময় বনবিটের চেকপোস্ট ভেঙে দেয় দুর্বৃত্তরা। আহতরা হলো, বনবিট কর্মকর্তা সাউদ যাহীন, বনপ্রহরী রবি শংকর দেওয়ান, রুবেল হোসেন, মধু সুদন সরকার, ও বাগানমালী জাহাঙ্গীর আলম রাজিব ও সিরাজুল ইসলাম। আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় বন কর্মকর্তা সাউদ যাহীন বাদী হয়ে রফিক, ওসমান, সোনা মিয়া, রাজা মিয়া, সালাউদ্দিনের নাম উলে­খ করে অজ্ঞাতনামা আরো কয়েকজনের নামে থানায় মামলা করেছেন। সাউদ যাহীন বলেন, কাকারা নতুন পাহাড় এলাকায় রিজার্ভ বনের গাছ কাটে ফেলার খবর পেয়ে সেখানে গিয়ে তাদের বাঁধা দিলে আমাদের ওপর হামলার চেষ্টা চালানো হয়।পরে দুর্বৃত্তরা গাছের টুকরো গুলো মাতামুহুরি ব্রিজের পাশে স’মিলে নিয়ে গেলে টুকরো গুলো জব্দ করে ফাঁসিয়াখালী রেঞ্জের আওতাধীন নলবিলা বনবিটে রেখে আসি। আমরা কাকারা বনবিটের দিকে চলে আসলে বৃহস্পতিবার বিকালে পুলেরছড়া বনবিট চেকপোস্টে ৫-৮ জন দুর্বৃত্ত আমাদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা করে।এ ঘটনায় আমি সহ ৬ জন আহত হই। এসময় আমাদের চেকপোস্ট ভেঙে গুড়িয়ে দেয়। ওসি তৌহিদুল আনোয়ার এ বিষয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com