শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫

জোরারগঞ্জে সন্ত্রাসী হক সাবসহ গ্রেপ্তার ৪. অস্ত্র ও কার্তুজ উদ্ধার

মো. সেলিম উদ্দিন খাঁন:

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী হক সাব (২৭)সহ চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এসময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়। শনিবার (০৯ আগস্ট) বিকাল ২টার দিকে কক্সবাজার শহরের লাবনী পয়েন্ট এলাকা থেকে র‍্যাব-১৫, সিপিএসসি, কক্সবাজার ক্যাম্পের সদস্যরা তাদের গ্রেপ্তার করে।রাতে তাদের জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হলে দুপুরে আদালতের মাধ্যমে চালান দেওয়া হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, মিরসরাই জোরারগঞ্জের খিলমুরারী এলাকার মো. শাহ আলমের ছেলে মো. হক সাব (২৭), হিঙ্গুলী ইউপির মেহেদীনগরের বাসিন্দা আবুল কাশেমের ছেলে ইউসুফ প্রকাশ ডাক্তার (২৬), খিলমুরারী ৫ নং ওয়ার্ডের মুক্তার হুজুর বাড়ীর আবুল হোসেনের ছেলে মো. আবু সাইদ (২৭) এবং ২নং পূর্ব হিঙ্গুলী কদমতলা ৭নং ওয়ার্ডের বাসিন্দা ওবাইদুল হকের ছেলে এমরান হোসেন (২৭)।
আটকের পর র‍্যাব-৭, সিপিসি-১, ফেনী ক্যাম্পে হস্তান্তর করা হয়।

পরে হক সাবের দেওয়া তথ্যের ভিত্তিতে তার গোপন হেফাজত থেকে দুইটি ওয়ান শুটার গান ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। র‍্যাবের তথ্য মতে, হক সাবের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একটি মাদক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা এবং পৃথক ৩টি মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। মোট ২৪টি মামলার আসামি তিনি। অপর তিন আসামিও জোরারগঞ্জ থানার একাধিক মামলার এজাহারনামীয় ও সন্দিগ্ধ আসামি।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানতে চাইলে বলেন, “হক সাব দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। তার গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরেছে। বাকি আসামিদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”র‍্যাব-৭ এর ভারপ্রাপ্ত উপ পরিচালক মিডিয়া মেজর সাদমান সাকিব বলেন, “আটককৃতরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তারা এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। অভিযান অব্যাহত থাকবে।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com