বুধবার, ১৭ Jun ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

 রূপগঞ্জে বিএনপির বিজয় শোভাযাত্রা ॥ পথসভা 

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি  
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপি বিজয় শোভাযাত্রা ও পথসভার আয়োজন করে। গতকাল ৫আগস্ট মঙ্গলবার গোলাকান্দাইল গোলচত্বরে আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ নাছির উদ্দিন।
সভায় বক্তব্য রাখেন বিজিএমইএর সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহাবুবুর রহমান মাহবুব, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন, যুবদল নেতা আবু মোহাম্মদ মাছুম, রূপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সভাপতি জজ মিয়া, নারায়ণগঞ্জ জেলা ওলামাদলের আহবায়ক হাফেজ জাকারিয়া ও উপজেলা মহিলা দলের সভাপতি হাওয়া বেগম প্রমুখ।
সভায় বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান বলেন, এই শোভাযাত্রা শুধু একটি উৎসব নয়। এটি আমাদের অতীতের আত্মত্যাগ ও শহীদদের স্মরণ করার দিন। আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই মাসে শহীদ হওয়া আমাদের সেই তরুণদের, যারা এই ফ্যাসিস্ট সরকারের গুলিতে রাজপথে প্রাণ হারিয়েছেন। তারা কোনো দলের জন্য নয়, গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার জন্য জীবন দিয়েছেন।
জুলাই শহীদের রক্ত কখনো বৃথা যাবে না। তাদের রক্তের ওপর দাঁড়িয়ে এই দেশে আবার জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। আইনের শাসন ফিরবে। খালেদা জিয়া মুক্ত হবেন এবং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আবার মাথা তুলে দাঁড়াবে।পরে শহীদের রুহের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থ্যতার জন্য মোনাজাত করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com