সোমবার, ১১ মে ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেনে উন্নীত করা কেবল একটি সাময়িক সমাধান নয় আসছে বর্ষায় জলাবদ্ধতায় নগরবাসীকে ৭০-৮০ ভাগ এলাকা জলজট মুক্ত থাকবে: চসিক মেয়র চুনতি রেঞ্জের হারবাং বিট কর্মকর্তাসহ বনকর্মীদের ওপর হামলা বান্দরবান,লামায় অবৈধ ইটভাটায় অভিযান : ২ লাখ টাকা জরিমানা মারামারির পর বাস চালাচ্ছিলেন ‘উত্তেজিত’ চালক, দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ আহত ২০ “মাঠে ফিরলেই বদলাবে তরুণ সমাজ”— নবীনগরে দেড় লাখ টাকার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান সিলেটের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা  শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক বিক্রির ৫ লক্ষ টাকা উদ্ধার মৌলভীবাজারে এসএ পরিবহনের গাড়ী থেকে অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা

তানোরে তিন দিনের বৃষ্টি আলুর জমিতে রোপনকৃত বোরো ধানের আশির্বাদ

সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:

গত তিনদিনের বৃষ্টি আলুর জমিতে রোপনকৃত বোরো ধানের জন্য ব্যাপক উপকার হয়েছে বলে জানিয়েছেন বোরো চাষী কৃষকরা। বৈশাখের প্রচন্ড রোদ ও খরার কারনে পুকুর, খাল ও বিলের তলা পর্যন্ত শুকিয়ে যাওয়ার পাশাপাশি সেচের অভাবে আলুর জমিতে রোপনকৃত বোরো জমি গুলোর ধান মরতে বসেছিলো।

অপর দিকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আওতায় গভীর নলকুপ গুলোতে পানি কম উঠছিলো। ফলে, বোরোর জমিতে সেচের পানির জন্য কৃষকদের মাঝে হাহাকারের পাশাপাশি বোরোর ধান নিয়ে আশংকা দেখা দেয়।

আলুর জমিতে রোপনকৃত বোরো ধানের গাছ গুলো শীষ বের হওয়ার মুহুর্তে গত বেশ কয়েকদিন ধরে প্রচন্ড রোদ ও খরার কবলে পড়ে।

গত তিনদিনের বৃষ্টির কারনে বোরোর ওই জমি গুলোর ধানের শীষ বের হতে শুরু করেছে। জমিতে পানি জমে রয়েছে। ফলে, আলুর জমিতে রোপনকৃত বোরোর বাম্পার ফলনের সম্ভাবনায় কৃষকদের মুখে ফুটে উঠেছে খুশির ঝিলিক।

কৃষকরা বলছেন, গত তিনদিনের বৃষ্টিতে আলুর জমিতে রোপনকৃত বোরো ধানের ব্যাপক উপকার হয়েছে। ১০ থেকে ১৫ দিন আর পানির প্রয়োজন হবে না। কৃষকরা আলো বলছেন, এই বৃষ্টি না হলে গভীর নলকূপের মাধ্যমে সেচ দিয়ে জমির ধান বাচিয়ে রাখা খুব কষ্টকর হয়ে দাড়িয়ে ছিলো।

সঠিক সময়ের এই বৃষ্টি আলুর জমিতে রোপনকৃত বোরো ধানের জন্য আশির্বাদ। একই সাথে আম ও লিচুসহ চৈতালি ফসলের জন্যও ব্যাপক উপকার বয়ে এনেছে এই বৃষ্টি।

তানোর উপজেলা কামারগাঁ, কলমা, পাচন্দর, সরনজাইসহ বিভিন্ন এলাকার সরেজমিনে ঘুরে দেখা গেছে, জমির মাঠে জুড়ে বোরো ধানের সবুজ লকলকে পাতা বাতাসে দোল খাচ্ছে, পুরো মাঠ জুড়ে সবুজের সমারহ প্রকৃতি সেজেছে অপরুপ সাজে।

আলু তোলার পর রোপনকৃত কৃষকদের বোরো জমি ধান বের হতে শুরু করেছে। কোথাও কোথাও ধানের শীষ বের হয়ে গেছে। আবার কোথাও কোথাও শীষ হয়নি, ধানের শীষ বের হতে এখনো ১৫ দিন থেকে ২০ দিন সময় লাগবে।

অপর দিকে বিল কুমারী বিলের জমিতে রোপনকৃত আগাম বোরো ধান কাটা ও মাড়াই শেষ করে ফেছেন কৃষকরা। ফলে, এই বৃষ্টিতে আগাম রোপনকৃত বোরো ধানের কোন ক্ষতি হয়নি।

তানোর উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, চলতি বছর তানোর উপজেলায় ১৩ হাজার ৩শ’ ৮৫ হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছিলো। আলু তোলার পর পুরো জমিতেই বোরো চাষ করেছেন কৃষকরা।

তানোর উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহমেদ বলেন, আলু তোলার পর রোপনকৃত বোরো ধানের পাশাপাশি আম লিচুসহ চৈতালি ফসলের ব্যাপক উপকার হয়েছে।

বৃষ্টি না হলে সেচের জন্য সমস্যা হতো। সময়মত বৃষ্টি হওয়ায় বাম্পার ফলন হওয়ার আশা করা হচ্ছে বলেও জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com