সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

এলডিপি ছেড়ে এনসিপিতে যোগ দিলেন জাফর আহমদ চৌধুরী

 

চট্টগ্রাম:

দীর্ঘদিনের রাজনৈতিক পথচলার নতুন অধ্যায়ে এলডিপি থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগদান করেছেন এলডিপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক জাফর আহমদ চৌধুরী।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই স্মৃতি হলে এনসিপি চট্টগ্রাম মহানগরের আয়োজনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এক যোগদান অনুষ্ঠানের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন। এ সময় এনসিপির কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে দলে বরণ করে নেন।

যোগদান অনুষ্ঠানে জাফর আহমদ চৌধুরী বলেন, “দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের অধিকার, গণতন্ত্র ও উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে আমি এনসিপিতে যোগদান করেছি। একটি আধুনিক, গণমুখী ও জনবান্ধব রাজনৈতিক শক্তি হিসেবে এনসিপি ভবিষ্যতে দেশের মানুষের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”

তিনি আরও বলেন, “চট্টগ্রামের রাজনীতিতে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেছি। আগামীতেও এনসিপির প্ল্যাটফর্ম থেকে জনগণের অধিকার আদায় ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখবো।”

অনুষ্ঠানে বক্তারা বলেন, জাফর আহমদ চৌধুরীর মতো অভিজ্ঞ ও জনপ্রিয় রাজনৈতিক নেতার যোগদানের মাধ্যমে চট্টগ্রামে এনসিপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে। তার রাজনৈতিক অভিজ্ঞতা ও নেতৃত্ব দলের কার্যক্রমে নতুন গতি এনে দেবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যোগদান অনুষ্ঠানকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com