মঙ্গলবার, ০২ Jun ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চকরিয়ায় সড়ক দুর্ঘটনা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধারের তথ্য উদঘাটন  শ্রীমঙ্গলে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের তদারকি অভিযান পশুর হাট নিষিদ্ধ আরকান মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ, তীব্র যানজটে জনদুর্ভোগ চরমে শ্রীমঙ্গলে লেবু বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু চেক মামলায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গল প্রেসক্লাবের নয়া কমিটি সালাউদ্দিন আহবায়ক, রূবেল সদস্য সচিব রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে  ‎রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার টিফিনের টাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে লাল সবুজ উন্নয়ন সংঘ জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সড়ক প্রশস্ত না হলে দুর্ঘটনা কমবে না দুর্ঘটনাপ্রবণ ১৬০ কিলোমিটার-প্রায়ই ঝরছে তাজা প্রাণ আলোর মুখ দেখেনি চার লেন প্রকল্প

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রাম কক্সবাজার- মহাসড়ক প্রশস্ত না হলে দুর্ঘটনা কমবে না দুর্ঘটনাপ্রবণ ১৬০ কিলোমিটার-প্রায়ই ঝরছে তাজা প্রাণ আলোর মুখ দেখেনি চার লেন প্রকল্প। চট্টগ্রাম-কক্সবাজার দেশের ব্যস্ততম মহাসড়কের একটি। এর বেশির ভাগ অংশের প্রশস্ততা মাত্র ১৮-৩৪ ফুট। ফলে দূরপাল্লার গাড়ি স্বাভাবিক গতিতে চলতে পারে না। ১৫৯ কিলোমিটার পথ বাসে যেতে সময় লাগে ৫ থেকে সাড়ে ৫ ঘণ্টা।

অতিরিক্ত বাঁক, সাইড রোড থেকে যখনতখন গাড়ি মহাসড়কে উঠে আসার কারণে সড়কটি হয়ে উঠেছে দুর্ঘটনাপ্রবণ। সাম্প্রতি লবণ পরিবহনের কারণে সড়ক পিচ্ছিল হওয়ায় এটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দুই ধাপে ১১৬০ কিলোটিমার এ মহাসড়ক চার লেনে উন্নীত করতে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা-জাইকা অর্থায়ন করার কথা থাকলেও এখনো আলোর মুখ দেখেনি।স্থানীয় বুলবুল আহমেদ দৈনিক রূপবাণীকে বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরু এ সড়কে আছে বেশ কয়েকটি বিপজ্জনক বাঁক।

সড়কটি চার লেন করা হলে দুর্ঘটনা কমে আসত। লোহাগাড়া ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার রাখাল চন্দ্র রুদ্র জানান, ঈদের ছুটিতে চার দিনে মহাসড়কের এ অংশে চারটি দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার জন্য আমরা বেশকিছু কারণ চিহ্নিত করেছি। লবণপানি সড়কে পড়ে পিচ্ছিল হওয়া, বিপজ্জনক বাঁক, অন্য জেলার চালকদের এ সড়কে গাড়ি চালনোর অভিজ্ঞতা না থাকা অন্যতম কারণ। কক্সবাজার ট্রাক মালিক ঐক্য পরিষদ নেতারা বলেন , পলিথিন বিছিয়ে ট্রাকে লবণ বোঝাইয়ের ব্যবস্থা নিশ্চিত করতে বারবার বলা হলেও কাজ হচ্ছে না। লবণপানি পড়ায় পিচ্ছিল সড়কে যানবাহন চলাচল খুবই ঝুঁকিপূর্ণ।

লবণপানিতে সড়কের ব্যাপক ক্ষতি হচ্ছে জানিয়ে নিরাপদ সড়ক চাই নেতা তরিকুল ইসলাম লাভলু বলেন, সড়কটি চার লেনে উন্নীত করার বিকল্প নেই। কক্সবাজার চেম্বার সভাপতি আবু মোরশেদ চৌধুরী বলেন, পর্যটনে প্রবৃদ্ধি ও ব্যবসা-বাণিজ্যে গতি আনতে চট্টগ্রাম-কক্সবাজার। মহাসড়ক এক্সপ্রেসওয়েসহ চার লেনে উন্নীত করা জরুরি। কক্সবাজার সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী রোকন উদ্দিন খালেদ চৌধুরী বলেন, যানবাহনের তুলনায় গুরুত্বপূর্ণ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কটি সরু। এটি প্রশস্ত করার একটি প্রকল্প রয়েছে। প্রকল্পটি বর্তমানে সম্ভাব্যতা যাচাইয়ের মধ্যে আছে।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেন করার দাবিতে ১৬ ফেব্রুয়ারি লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দেন ছাত্র-জনতা। আবেদনে বলা হয়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কটি অত্যাধিক ঝুঁকিপূর্ণ। বিশেষ করে মহাসড়কের হাশমতের দোকান, ঠাকুরদীঘি, উপজেলার পদুয়া, লোহাগাড়া শহর, আধুনগর, হাজি রাস্তা, চুনতি, জাঙ্গালিয়া এলাকায় অনেক ঝুঁকিপূর্ণ বাঁক রয়েছে।

গাড়ির আকারের তুলনায় সড়কটি খুবই সরু, দুটি স্লিপার কোচ পাস হতে গেলে একটি রিকশা যাওয়ারও জায়গা থাকে না। শুষ্ক মৌসুমে দক্ষিণ অঞ্চল থেকে ট্রাকে কিংবা কাভার্ড ভ্যানে লবণ পরিবহন হয় দেশের বিভিন্ন অঞ্চলে। ট্রাক থেকে নির্গত পানিতে পিচ্ছিল হয়ে যায় সড়ক।

দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বাইকার এবং পিকনিকের বাস এ সড়কের চরিত্র বুঝতে পারে না। অনেক সময় নিয়ন্ত্রণ হারান চালক। ফলে প্রায়ই দুর্ঘটনায় ঝরে যায় তাজা প্রাণ। অনাকাঙ্ক্ষিত প্রাণহানি থেকে বাঁচতে এবং বাঁচাতে নিরাপদ সড়ক কিংবা চার লেনের সড়কের দাবি জানান ছাত্র-জনতা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com