সোমবার, ২২ Jun ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী চকরিয়ায় ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’র সভাপতি মনসুর মহসিন, সম্পাদক ইউসুফ কক্সবাজার সদর থানার অভিযানে অস্ত্র, ইয়াবা ও নগদ টাকাসহ আটক দুই সিএমপিতে ফের রদবদল— কোতোয়ালী, কর্ণফুলী ও সদরঘাটে নতুন ওসি লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

চকরিয়ায় বন্যহাতির আক্রমণে নিহত নারী

 

মোঃ সেলিম উদ্দিন খান
কক্সবাজারের চকরিয়ায় ভোররাতে বাড়ির কাছে তামাক শোধনের জন্য চুল্লিতে আগুন দিচ্ছিল এক নারী। এমন সময় একটি বন্যহাতি এসে ওই নারীকে শুঁড়ে তুলে আছড়িয়ে ও পায়ের তলায় পিষ্ট করে।

এতে ঘটনাস্থল তামাক চুল্লির সামনেই প্রাণ হারান ওই নারী। আজ শনিবার ভোররাত পৌনে তিনটার দিকে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের উত্তর সুরাজপুর এলাকায় এই ঘটনা ঘটে।মারা যাওয়া নারীর নাম জান্নাত আরা বেগম (৪০)।

তিনি উত্তর সুরাজপুর এলাকার ফজল করিমের স্ত্রী সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজিমুল হক আজিম বন্যহাতির আক্রমণে এক নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, গভীর রাতে বাড়ির কাছে তামাক চুল্লিতে লাকড়ি দিয়ে আগুন ধরাতে যায় ওই নারী।

 

এ সময় হঠাৎ একটি বন্যহাতি এসে জান্নাত আরাকে শুঁড় দিয়ে আছড়িয়ে ও পা দিয়ে পিষ্ট করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। পরে খবর পেয়ে স্থানীয় লোকজন ওই নারীর মরদেহ উদ্ধার করে।কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁশিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন বলেন, ‘বন্য হাতির আক্রমণে এক নারীর মৃত্যুর খবর পেয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com