সোমবার, ২২ Jun ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী চকরিয়ায় ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’র সভাপতি মনসুর মহসিন, সম্পাদক ইউসুফ কক্সবাজার সদর থানার অভিযানে অস্ত্র, ইয়াবা ও নগদ টাকাসহ আটক দুই সিএমপিতে ফের রদবদল— কোতোয়ালী, কর্ণফুলী ও সদরঘাটে নতুন ওসি লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

লালমনিরহাটে গৃহবধূ হাসিনা হত্যার ঘটনায় স্বামী গ্রেফতার

 লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে গৃহবধূ হাসিনা বেগমকে জবাই করে হত্যার ঘটনায় জড়িত স্বামী আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার দুপুরে লালমনিরহাট শহরে জজ কোর্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) এ. কে. এম ফজলুল হক।

এর আগে শনিবার বিকালে নিহতের সতীন মেহেরুন বেগমকে (৫৪) বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাকে। গ্রেপ্তার আশরাফুল ইসলাম (৫৯) লালমনিরহাটের আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের সীমান্তবর্তী দীঘলটারী কুটিরচর এলাকার মৃত নবাব আলীর ছেলে। তিনি পেশায় একজন একজন ভ্যানচালক।

নিহত হাসিনা বেগম (৪৪) ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার গিদালদহ দরিবাস এলাকার মৃত কাশেম আলী ও মৃত আছিমা বেগমের মেয়ে। ২৪-২৫ বছর আগে আশরাফুল ইসলামের সাথে তার বিয়ে হয়েছিল।

পুলিশ জানায়, বুধবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ গ্রামে শফিকুল ইসলাম নামে এক কৃষকের ভূট্টাখেত থেকে হাসিনা বেগমের মাথাবিহীন মরদেহ উদ্ধার করা হয়। নিহতের আঙ্গুলের ছাপ নিয়ে প্রযুক্তির মাধ্যমে পরদিন বৃহস্পতিবার সকালে তার পরিচয় সনাক্ত করা হয়।

বৃহস্পতিবার দুপুরে নিহত হাসিনার স্বামী আশরাফুলের বাড়িতে অভিযান চালিয়ে হত্যার কাজে ব্যবহৃত অস্ত্র, রক্তমাখা কাপড় ও ভ্যান জব্দ করে। নিহত হাসিনার সতীন মেহেরুন বেগমের দেওয়া তথ্যে পুলিশ শনিবার বিকালে আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নে দূর্গাপুর সীমান্ত এলাকায় তামাক খেত থেকে হাসিনার মাথা উদ্ধার করে।

লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) এ. কে. এম ফজলুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে খুনি স্বামী আশরাফুল ইসলামকে জজ কোর্ট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

তার স্ত্রী হাসিনা বেগমকে জবাই করে হত্যার পর তিনি বিভিন্ন স্থানে আত্মগোপন করে থেকেছিলেন। আশরাফুলকে জিজ্ঞাসাবাদ শেষে জানা যাবে কেন তিনি তার স্ত্রীকে জবাই করে হত্যা করেছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com