রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১০টিই বর্তমানে জ্বালানি-সংকটে বন্ধ  আধুনিক চিকিৎসাব্যবস্থায় উদ্যোক্তা গড়তে চট্টগ্রামে আসছে ‘ডিএনএ হ্যাক ফর হেলথ’ চকরিয়া মালুমঘাট নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পিকআপের যাত্রী নিহত মৌলভীবাজার জেলা এডাবের ত্রৈমাসিক সভা শ্রীমঙ্গলে বিক্রিত জমি রেজিস্ট্রি করে না দিয়ে গোপনে অন্যত্র বিক্রির অভিযোগ যশোরের ঝিকরগাছায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও নগদ টাকা সহ ব্যাবসায়ী আটক

কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি

কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের আওতাধীন ফুলছড়ি বনবিট এলাকায় হাতির পায়ে পিষ্ট হয়ে আবু বকর ছিদ্দিক (৬২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টার দিকে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ফুলছড়ি নরফাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।এসময় আহত হয়েছেন মোঃ ইলিয়াস (৪৫) নামের আরও এক শ্রমিক।

আবু বকর ছিদ্দিক পার্শ্ববর্তী ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের জুমনগর অরলতলী গ্রামের মৃত আবদুল গনির পুত্র। তিনি ঐ বনবিটের শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

ফুলছড়ি বনবিট শ্রমিকদের মাঝি দুদু মিয়া জানায়, রবিবার সকাল থেকে ফুলছড়ি খেলারবিলে শ্রমিক নিয়ে কাজ করছিলাম। বিকেলে বাড়ী ফেরার পথে বন্য হাতি সামনে পড়লে আবু বকর ছিদ্দিক দৌড় দেয়। ঐ সময় হাতির পায়ে পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় এবং একই গ্রামের ইলিয়াস নামে আরও একজন গুরুতর আহত হয়। আহতকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে চকরিয়া থানা পুলিশের এসআই শফিক ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেন।

পরে পরিবারের আপত্তি না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করে। এসময় ফুলছড়ি বনবিট কর্মকর্তা ফজল কাদের চৌধুরী, মেদাকচ্ছপিয়া বিট কর্মকর্তা এসএম মোস্তাফিজুর রহমান, খুটাখালী বিট কর্মকর্তা নাজমুল ইসলাম, নাপিতখালী বিট কর্মকর্তা মনছুর আহমদ ও হেডম্যান আবদু শুক্কুর উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার উত্তর বনবিভাগের সহকারী বন সংরক্ষক ও ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা রাশিক আহসান বলেন, হাতির আক্রমণে একজন নিহত এবং একজন আহত হয়েছে। নিয়মানুযায়ী নিহত এবং আহতের পরিবার আবেদন করলে সরকারের পক্ষ থেকে ক্ষতিপুরণ দেওয়া হবে বলে জানান তিনি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভুইয়া জানায়, হাতির পায়ে পিষ্ট হয়ে নিহত আব্দুল করিমের মরদেহ সুরতহালের পর তার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com