মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত, আহত ১ প্রতিপক্ষকে ফাঁসাতে সাড়ে ৩ বছরের মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

সচিব হলেন নজরুল ইসলাম, বান্দরবানে নতুন ডিসি রিনি

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলামকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। তাকে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।
এদিকে গাজীপুর সিটি করপোরেশনের সচিব (উপসচিব) শামীম আরা রিনিকে বান্দরবানের জেলা প্রশাসক (ডিসি) পদে পদায়ন করা হয়েছে।

এর আগে ৩০ ডিসেম্বর শামীম আরা রিনিকে কুষ্টিয়ার জেলা প্রশাসক পদে পদায়ন করা হয়েছিল।আজ সোমবার এ সংক্রান্ত আলাদা প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।এর আগে রোববার সহকারী সচিব পদমর্যাদার ১৫ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন।

পদোন্নতি পাওয়ারা হলেন- রেল মন্ত্রণালয়ের সহকারী সচিব দুলাল মিয়া, ধর্ম মন্ত্রণালয়ের তফিকুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সফিকুর রহমান, স্থানীয় সরকার বিভাগের ফারুক হোসেন, সরকারী কর্ম কমিশন সচিবালয়ের মোল্লাহ মোস্তাহিদুর জামান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সালমা আকতার, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ফারুক আলম, পরিকল্পনা বিভাগের মাহতাব হোসেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মানিক উদ্দিন, শ্যামা পদ বিশ্বাস, পরিকল্পনা বিভাগের হাবিবুর রহমান, হারাধন চন্দ্র সরকার, শিল্প মন্ত্রণালয়ের কাঞ্চন বিকাশ দত্ত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের শাহানারা খানম এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ফারুক আহম্মদ খান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com