শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

লোহাগাড়ায় পাহাড় কাটার অভিযোগে এক ব্যক্তির এক বছরের কারাদণ্ড, এছাড়া ৫০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়:

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নে পাহাড় কাটার অপরাধে মো. শফিউল আলম (৩৪) নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম এই অভিযান পরিচালনা করেন। অভিযুক্ত ব্যক্তি পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান এলাকার আহমদ মিয়ার পুত্র।

চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর থেকে পাওয়া খবরের ভিত্তিতে গৌড়স্থান ভেল্লাবর পাড়ায় পাহাড় কাটার ঘটনা জানাজানি হলে, চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর সেখানে অভিযান পরিচালনা করে।

এই অভিযানে শফিউল আলমকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে এবং এক বছরের কারাদণ্ড ও একশত টাকা জরিমানা করে।

এছাড়া, লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ফারেঙ্গা এলাকায়ও একটি অভিযান চালানো হয়। সেখানে তিনটি স্তূপে জমা করা ৫০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

এই অভিযানে চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ধরনের অভিযান পরিচালনার মাধ্যমে পাহাড় কাটার অবৈধ কার্যক্রম বন্ধ করতে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর একে অপর্যায়ী পদক্ষেপ গ্রহণ করেছে।

পাহাড় কাটা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং এটি স্থানীয় বাস্তুসংস্থান ও ভূমির অবক্ষয় সৃষ্টি করতে পারে, তাই এ ধরনের কার্যক্রম কঠোরভাবে বন্ধ করা প্রয়োজন।এই অভিযানগুলো পরিবেশ রক্ষা এবং প্রাকৃতিক সম্পদের সুরক্ষায় সরকারের দৃঢ় অঙ্গীকারের প্রমাণ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com