শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

চকরিয়ায়- কিশোরীকে অস্ত্রের মুখে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

রবিবার রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া উপজেলার বদরখালী-মহেশখালী সংযোগ সেতুর পূর্বাংশে এ ঘটনা ঘটেছে। কক্সবাজারে চকরিয়া উপজেলার বদরখালীতে গাড়ির জন্য অপেক্ষমান এক কিশোরীকে (১৫) অস্ত্রের মুখে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী কিশোরী হাসপাতালে চিকিৎসা শেষে এখন পরিবারের হেফাজতে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও গণমাধ্যম) মো. জসিম উদ্দিন জানিয়েছেন, রবিবার রাত সাড়ে ১০টার দিকে চকরিয়া উপজেলার বদরখালী-মহেশখালী সংযোগ সেতুর পূর্বাংশে এ ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী কিশোরী মহেশখালী উপজেলার বাসিন্দা। ভুক্তভোগী কিশোরী গণমাধ্যমকে জানায়, রবিবার রাতে চট্টগ্রাম থেকে বাস যোগে বদরখালী স্টেশনে পৌঁছায়। পরে মহেশখালীর গ্রামের বাড়িতে একটি সিএনজির চালিত অটোরিকশায় উঠেন। বদরখালী-মহেশখালী সংযোগ সেতুর মাঝামাঝি স্থানে পৌঁছালে চালক গাড়ীর ইঞ্জিন নষ্ট হওয়ার কথা জানায়।

পরে ওই কিশোরী গাড়ী থেকে নেমে ব্রিজের পূর্ব অংশে স্টেশনের দিকে হেঁটে যাচ্ছিল। এসময় অজ্ঞাত পরিচয়ের এক যুবক তাকে গতিরোধ করে মুখ চেপে ধরে। এতে শোর চিৎকার করতে চাইলে অপর এক যুবক ছোরার ভয় দেখিয়ে পাশের প্যারাবনের দিকে নিয়ে যায়।

ভুক্তভোগী আরও জানায়, এরপর ওই দুই যুবক কিশোরীর উপর পাশবিক নির্যাতন চালায়। পরে সেখানে উপস্থিত আরও দুই যুবক নির্যাতন করে। ভূক্তভোগী কিশোরীকে সেখানে প্যারাবনের আরও ভিতরে নিয়ে যাওয়া হয়ে। পরে সেখানে আরও চার যুবক পরপর নির্যাতন চালালে কিশোরী অবচেতন হয়ে পড়ে।

সড়কে চলাচলরত পথচারী ও গাড়ি চালকদের কাছে সহযোগিতা চাইলেও কেউ সাড়া দেয়নি জানিয়ে ভুক্তভোগী এ কিশোরী বলেছে, ঘটনার এক পর্যায়ে ভুক্তভোগী কিশোরীর জ্ঞান ফিরলে শোর-চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলের দিকে এগিয়ে যান।

পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশের একটি দল তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন বলেছেন, কিশোরীর দেওয়া তথ্যের সূত্র ধরে অপরাধীদের শনাক্তের চেষ্টার পাশাপাশি গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

পুলিশ ঘটনার কিছু আলামত সংগ্রহ করেছে। হাসপাতালে চিকিৎসা শেষে ভূক্তভোগী কিশোরী পরিবারের হেফাজতে রয়েছে।ঘটনায় ভুক্তভোগী কিশোরী ও পরিবারের কারও লিখিত অভিযোগ পেলে পুলিশ মামলা নথিভুক্ত করবে বলে জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com