শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

পাঁচলাইশে রোষের মুখে ‘ওসি’ নেজাম, শার্ট ছিঁড়ে ফেলল নেতাকর্মীরা:

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীনকে ধরে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধরা। সোমবার (৬ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে পাঁচলাইশ পাসপোর্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আড়াইটার দিকে আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে দেখা যায় ওসি নেজাম উদ্দীনকে।

এ সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের রোষের মুখে পড়েন তিনি। তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। কলার ধরে টেনে-হিঁচড়ে নেজাম উদ্দীনের পরনের শার্ট ছিঁড়ে ফেলে বিক্ষুব্ধরা। পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান গণমাধ্যমকে বলেন, নেজাম উদ্দীনকে হেফাজতে নেওয়া হয়েছে।

পরে বিস্তারিত জানানো হবে।এদিকে নেজাম উদ্দীন আটক হওয়ার খবর ছড়িয়ে পড়লে থানায় মানুষের ভিড় জমতে শুরু করে। থানার সামনে বিএনপির একাধিক নেতা তার বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকে।

নেজামের নির্যাতনের শিকার একাধিক মানুষও ঘটনাস্থলে ভিড় করে। মহানগরের বিভিন্ন থানায় দায়িত্বরত থাকাকালীন নির্যাতনের নানা অভিযোগ ছিল তার বিরুদ্ধে।নেজাম উদ্দীন সর্বশেষ সিআইডি কুমিল্লায় দায়িত্ব পালন করেন। এর আগে নগরের কোতোয়ালী, বাকলিয়া, সদরঘাট থানায় ওসির দায়িত্ব পালন করেন তিনি। এদিন কী কারণে তিনি পাসপোর্ট অফিসের সামনে এসেছিলেন, তা জানা সম্ভব হয়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com