শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

সাতকানিয়ায় সাবেক এমপি নদভীসহ ১৯৮ জনের বিরুদ্ধে মামলা

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

সাবেক এমপি আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভীসহ ১৯৮ জনকে আসামি করে শনিবার রাতে সাতকানিয়া থানায় মামলা করা হয়।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভীসহ ১৯৮ জনকে আসামি করে সাতকানিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলায় ১৯৮ এজাহারনামীয় আসামি ছাড়াও আরও ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) রাতে মামলাটি দায়ের করেন পশ্চিম ঢেমশা ইউনিয়নের মৃত নুরুল ইসলামের পুত্র সৈয়দুজ্জামান।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জুবায়ের এবং আওয়ামীলীগ নেতাকর্মী ও ইউপি চেয়ারম্যানরা।সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট দুপুর ২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার একটি মিছিল সাতকানিয়া রাস্তার মাথা থেকে কেরানীহাটে পৌঁছলে আসামিরা বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র, গুলি ও লোহার রড, রামদা ও লাঠি নিয়ে হামলা করে।

ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক তৈরি করে। এ সময় তারা চারটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। এ হামলায় পুরানগড় ইউনিয়নের আবু ইউসুফসহ বেশ বেশ কয়েকজন ছাত্র-জনতা আহত হয়।

এ ঘটনার দীর্ঘ পাঁচ মাসের মাথায় এ মামলা দায়ের করা হলো।সাতকানিয়া থানার ওসি মোস্তাফা কামাল খান বলেন, ‘বাদীর অভিযোগ পেয়ে সংশ্লিষ্ট ধারায় মামলা রেকর্ড করেছি। আসামিদের গ্রেপ্তার ও মামলা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com