রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফ মাহমুদের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব

ডিবি পরিচয়ে চাঁদাবাজি, এসআই ও ছাত্রদল নেতা আটক

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় একটি জুয়ার আসরে ডিবি পুলিশ পরিচয়ে দিয়ে চাঁদাবাজি করতে গিয়ে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা।

রবিবার মধ্যরাতে আটক ওই দুজনের একজন পুলিশের এসআই ও অপরজন বরিশাল মহানগর ছাত্রদল নেতা। তাদের কাছে হ্যান্ডকাফ উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন— বরিশালের কাজিরহাট থানার এসআই রেদোয়ান ও মহানগর ছাত্রদলের সহ-সভাপতি রাসেল আকন প্রত্যক্ষদর্শীরা জানায়, বাবুগঞ্জের মাধবপাশ ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকায় রবিবার রাতে কয়েকজন যুবক তাস দিয়ে জুয়া খেলছিলেন।

এ সময় ডিবি পুলিশ পরিচয়ে সেখানে হানা দেন তিন সদস্য। তারা পাঁচ যুবকের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন নিয়ে যান।

তখন এলাকাবাসীর সন্দেহ হলে বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসিকে কল দেন। কোনো পুলিশ অভিযানে যায়নি জানালে এলাকাবাসী দুজনকে আটক করে।

পরে গণধোলাই দিয়ে এয়ারপোর্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করেন। এ সময় তাদের সাথে থাকা আরেকজন পালিয়ে যান।বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির শিকদার বলেন, বিষয়টি যাচাই-বাছাই চলছে।

ক্ষতিগ্রস্তদের মামলা করার জন্য বলা হয়েছে। মামলা দিলে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।বরিশাল মহানগরের উপ-পুলিশ কমিশনার রুনা লায়লা সকাল ১০টায় বলেন, ঘটনাটি শুনেছি।

আমি থানার উদ্দেশ্যে রওনা দিয়েছি।বরিশালের কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তার থানার এসআই রেদোয়ান ডিবি পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে স্থানীয় লোকজন পুলিশের হাতে সোর্পদ করেছে। তিনি বর্তমানে এয়ারপোর্ট থানার পুলিশ হেফাজতে রয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com