রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফ মাহমুদের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব

রাজবাড়ী গোয়ালন্দে পাবনার চরমপন্থী নেতা শহিদ হত্যা মামলায় দুইজন গ্রেপ্তার

ফয়সাল আহমেদ, রাজবাড়ী:

রাজবাড়ীর গোয়ালন্দে পাবনার চরমপন্থী নেতা শহিদ মোল্লা হত্যা মামলার দুইজনকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের গোপালবাড়ী এলাকার ইদ্রিস আলী খানের ছেলে মো. শাকিল খান (২৫) এবং গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বালিয়াডাঙা এলাকার মো. হালিম খানের ছেলে মো. হাসিবুল হাসান (২২)
নিহত শহীদ মোল্লা পাবনা জেলার আমিনপুর উপজেলার ঢালারচর ইউনিয়নের বাসিন্দা ও চরমপন্থী সর্বহারা পার্টির নেতা। তার বিরুদ্ধে ৩টি হত্যাসহ মোট ৫টি মামলা রয়েছে। পদ্মা নদী কেন্দ্রীক চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাকে গত ১৩ জুলাই হত্যা করে দুর্বৃত্তরা।

শনিবার (৯ নভেম্বর) দিবাগত রাতে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ ও এসআই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে শাকিল খানকে ঢাকার শাহআলী থানা এলাকা থেকে এবং হাসিবুল হাসানকে গোয়ালন্দ উপজেলার বালিয়াডাঙা এলাকা থেকে গ্রেপ্তার করেন।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম রবিবার (১০ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসা বাদে আসামিরা শহিদ মোল্লা হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত বলে স্বীকার করেছেন, পরে আসামিদ্বয় কে আজ দুপুরে রাজবাড়ী বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com