সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার

টাঙ্গাইলে সরকারি অফিস খোলা, নেই কর্মকর্তা-কর্মচারী

খায়রুল খন্দকার টাঙ্গাইল:

সরকারের নির্দেশনা অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস চলার কথা থাকলেও টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার চিত্র ঠিক উল্টো। যথা সময়ে অফিস খোলা থাকলেও পাওয়া যায়না বেশিরভাগ কর্মকর্তা- কর্মচারীদের।

রবিবার ও সোমবার (৩ ও ৪ নভেম্বর) দেখা যায়, সকাল ৯ টায় ভূঞাপুর উপজেলা পরিষদে কিছু অফিস খোলা থাকলেও দেখা মেলেনি অধিকাংশ কর্মকর্তাদের। আবার কিছু অফিসে তালা ঝুলতেও দেখা যায়।

এই দুই দিনে সকাল ৯টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত সংবাদকর্মীরা সরেজমিনে ঘুরে দেখতে পায়, উপজেলা এলজিইডির প্রকৌশলী কর্মকর্তা, উপ-সহকারী প্রকৌশলী, যুব উন্নয়ন কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা, হিসাবরক্ষণ কর্মকর্তা, জনস্বাস্থ্য কর্মকর্তা, পল্লী সঞ্চয় কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহ অনেকেই যথা সময়ে উপস্থিত হতে পারেন নি।  তাদের কেউ সকাল সাড়ে ৯টায়, কেউ ১০টায়, আবার কেউ তার পরেও মনগড়া ভাবে অফিসে উপস্থিত হয়েছেন।

পরে অনুপস্থিত থাকা কর্মকর্তাদের পিয়নের নিকট থেকে জানা যায় কেউ টাঙ্গাইল জেলা অফিস, কেউ রাস্তায়, আবার কেউ নাকি অফিসে এসে বাহিরে চা খেতে গেছেন।

যথা সময়ে অফিসে না আসা কর্মকর্তা কেউই বক্তব্য দিতে রাজি হননি।

তবে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত নিয়মিতই অফিসের কার্যক্রম চলছে। তবে কেউ এই আইন অমান্য করে থাকলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ইউএনও সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা ও পরিসংখ্যান সংশ্লিষ্ট কর্মকর্তারা সবাই যথা সময়ে অফিসে উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com