শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১০টিই বর্তমানে জ্বালানি-সংকটে বন্ধ

সিএমপির কর্ণফুলী থানার অভিযানে ১ লক্ষ পিস ইয়াবা উদ্ধারের মামলায় ০৮ বছরের সশ্রম কারাদণ্ডাদেশপ্রাপ্ত সাজা পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

প্রেস রিলিজ:

সিএমপির উপ-পুলিশ কমিশনার (বন্দর) জনাব শাকিলা সোলতানা মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বন্দর) মুকুর চাকমা ও সহকারী পুলিশ কমিশনার (বন্দর জোন) মাহামুদুল হাসানের তত্ত্বাবধানে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ মনির হোসেনের নেতৃত্বে এসআই (নি.) মোঃ হেলাল উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ আজ ২২/১০/২৪ খ্রি. (২১ অক্টোবর দিবাগত) রাত ০১:৩০ ঘটিকার সময় কর্ণফুলী থানাধীন চরলক্ষ্যা এলাকায় অভিযান পরিচালনা করে জি আার ৯৬/১৬, কোতোয়ালী থানার মামলা নং- ৪১, তারিখ- ২৩/০২/১৬ খ্রি., ধারা- ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৯(খ)/২৫ সংক্রান্তে বিজ্ঞ আদালত কর্তৃক ০৮ বছরের সশ্রম কারাদণ্ডাদেশপ্রাপ্ত সাজা পরোয়ানাভুক্ত আসামি মোঃ আলমগীর প্রকাদশ আলমগীর মেম্বার, পিতা- আমিনুল হক, মাতা- জাহানারা বেগম, সাং- চরলক্ষ্যা মাইজ্জ্যা ফকির বাড়ি, ৪ নং ওয়ার্ড, থানা- কর্ণফুলী জেলা- চট্টগ্রাম-কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য যে, ২০১৬ সালের ২২ ফেব্রুয়ারি তারিখে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন আশকার দিঘির পাড় সার্সন রোডে অবস্থিত মাউন্ট হাসপাতালের সামনে থেকে মোটরসাইকেলযোগে ১ লক্ষ পিস ইয়াবা পরিবহনের সময় র‍্যাব-৭, পতেঙ্গা, চট্টগ্রামের একটি আভিযানিক দল মোঃ আলমগীর প্রকাশ আলমগীর মেম্বারকে হাতেনাতে আটক করে কোতোয়ালী থানায় এজাহার দায়েরপূর্বক হস্তান্তর করেছিল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com