মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

কুয়েতে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে প্রবাস বাংলা মিডিয়া কর্তৃক

রবিউল হক কুয়েত থেকে

১৭ অক্টোবর ২০২৪ কুয়েতের আব্বাসিয়ায় জমজম হোটেলে অনুষ্ঠিত হলো “প্রবাস বাংলা মিডিয়া কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা”।

প্রবাস বাংলা মিডিয়ার ব্যবস্থাপনা সম্পাদক আমির হোসেন মজুমদারের সঞ্চালনায় কুয়েত মিডিয়া কর্মীদের অনলাইন ও সোশ্যাল মিডিয়ার প্রয়োজনীয়তা শীর্ষক প্রশিক্ষণ প্রদান করেন ঢাকার সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি, কানাডা প্রবাসী সাংবাদিক ফজল মোহাম্মদ। প্রবাসী মিডিয়ার কর্মীদের দায়িত্ব, করনীয়,ও বর্জনীয় বিষয়ে আলোচনা রাখেন কুয়েতের প্রবাস বাংলা মিডিয়ার
সম্পাদক, বিশিষ্ট সংগঠক মিডিয়া ব্যক্তিত্ব আ ক ম আজাদ।

সাংবাদিক কর্মশালায় বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সর্ব জনাব আলহাজ্ব ইউনুস মিয়াজী, সংবাদ-RTv প্রতিনিধি মোঃ জালাল উদ্দিন, My -Tv কুয়েত প্রতিনিধি আল আমিন রানা, এশিয়ান টিভির কুয়েত প্রতিনিধি মোঃ রবিউল ইসলাম, মোঃ আবদুল আউয়াল ও আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন – জনাব মোহাম্মদ সালাউদ্দিন খান, মোঃ মিজানুর রহমান, শাহ করিম, মারুফ আল আমিন, মোঃ জাকির হোসেন ও মোঃ ফারুক হোসেন।

কর্মশালায় প্রবাস বাংলা মিডিয়ার পক্ষ থেকে সিনিয়র সাংবাদিক ফজল মুহাম্মদ কে সম্মাননা স্মারক ও “প্রবাসীদের ইতিকথা” বই উপহার দেওয়া হয়।
নৈশ ভোজের মাধ্যমে প্রাণবন্ত সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com