রবিবার, ২১ Jun ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী চকরিয়ায় ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’র সভাপতি মনসুর মহসিন, সম্পাদক ইউসুফ কক্সবাজার সদর থানার অভিযানে অস্ত্র, ইয়াবা ও নগদ টাকাসহ আটক দুই সিএমপিতে ফের রদবদল— কোতোয়ালী, কর্ণফুলী ও সদরঘাটে নতুন ওসি লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

আদিতমারীতে তিস্তা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি এম,এ হাশেমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

ষ্টাফ রিপোর্টার, লালমনিরহাট:

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের দুরাকুটি নামক স্থানে তিস্তা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির লিমিটেড নামে একটি সমিতি সমবায় অফিস থেকে নিবন্ধন নিয়ে নিয়ম বহির্ভূতভাবে আদিতমারী উপজেলা ও কালীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে তিস্তা সার্বিক গ্রাম উন্নয়ন সমিতি সভাপতি এম ,এ হাশেম সমবায় নীতিমালা আইন পরিপন্থী ভাবে সমিতির কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে এম এ হাশেম। এদিকে তার আপন ভাগিনা হাসান তারেক আলোর প্রদীপ পণ্য উৎপাদন বিপনকারী সমবায় সমিতির লিমিটেড নামে সমিতি পরিচালনা জন্য নিবন্ধনের জন্য সমবায় অফিসে আবেদন করেন, আবেদন প্রক্রিয়া অনুসরণ করে সমবায় কর্তৃপক্ষ কাগজপত্র যাচাই করে হাসান তারেক কে নিবন্ধন দিয়েছে যাহার নিবন্ধন নং- আদি-২০ ।

জানাযায় হাসান তারেক এবং এম,এ হাশেম আপন মামা ভাগ্নেনা দুই জন পৃথক পৃথক সমবায় নিবন্ধন থাকায় একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ি ও মিথ্যা ভিত্তিহীন অভিযোগ করে যাচ্ছে এম, এ হাশেম। ভাগিনা হাসান তারেক সমবায় আইন অনুযায়ী নিবন্ধন পাওয়ায় ক্ষিপ্ত হয়ে মামা হাশেম নিজের স্বার্থের জন্য ভাগিনা হাসান তারেক ও সমবায় অফিসারের বিরুদ্ধে মানহানীকর , মিথ্যা ভিত্তিহীন অভিযোগ তুলছেন এম এ হাশেম । এম ,এ হাশেম দাবি করেন তার ভাগিনা হাসান তারেক তিস্তা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড গত ১/৬/২০২১ ইং তারিখ থেকে ১১/১২/২০২৩ইং তারিখ পর্যন্ত ম্যানেজার পদে কর্মরত ছিল ।

মামা এম ,এ হাশেমের প্রতিষ্ঠান থেকে চাকরি ছেড়ে হাসান তারেক নিজেই সমবায় থেকে নিবন্ধন নিয়ে আলোর প্রদীপ পণ্য উৎপাদন ও বিপণনকারী সমবায় সমিতির লিমিটেড নামে নিবন্ধন নেয় ভাগিনা হাসান তারেক। সমিতির কার্যক্রম আদিতমারী উপজেলার কালীহাটে শুরু করেন। এত ক্ষিপ্ত হয়ে মামা এম,এ হাশেম তার ভাগিনা হাসান তারেক এর বিরুদ্ধে নিবন্ধন বাতিল চেয়ে সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেন । সরজমিনে তদন্ত করে জানাযায় হয়রানি উদ্দেশ্যে আপন ভাগিনা বিরুদ্ধে নিজের স্বার্থ হাসিল করতে এম,এ হাশেম মোটা অংকের অর্থের বিনিময়ে পত্রপত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করে যাচ্ছে। মামা ভাগ্নের স্বার্থের দ্বন্দ্বের কারণে স্বনামধন্য একজন উপজেলা সমবায় অফিসারের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন অভিযোগ তুলায় খুব প্রকাশ করেছে উপজেলা সচেতন মহল ।

এলাকাবাসী জানায় হাশেম বিভিন্ন সময়ে নিজের রুপ বদলায়। গত ২০১২ ইং সাল পর্যন্ত নিষিদ্ধ রাজনৈতিক দল জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এখন মুজিব কোট পড়ে বর্তমান সরকারের সাথে তাল মিলিয়ে চলছে। তার দুই ছেলে দুটো বাইক ব্যবহার করেন।যার মূল্য ছয় লক্ষ টাকা। একটি সমিতি চালিয়ে এই টাকার উৎস কোথায় তার তদন্ত হওয়া দরকার মনে করেন সচেতন মহল ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com