শনিবার, ০৬ Jun ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চকরিয়ায় সড়ক দুর্ঘটনা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধারের তথ্য উদঘাটন  শ্রীমঙ্গলে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের তদারকি অভিযান পশুর হাট নিষিদ্ধ আরকান মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ, তীব্র যানজটে জনদুর্ভোগ চরমে শ্রীমঙ্গলে লেবু বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু চেক মামলায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গল প্রেসক্লাবের নয়া কমিটি সালাউদ্দিন আহবায়ক, রূবেল সদস্য সচিব রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে  ‎রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার টিফিনের টাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে লাল সবুজ উন্নয়ন সংঘ জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মে দিবসে জসিম উদ্দিনের নেতৃত্বে নির্মাণ শ্রমিকদলের বর্ণাঢ্য র‌্যালি

 

মোহাম্মদ আসিফ, চট্টগ্রাম :

বাংলাদেশ জাতীয়তাবাদী নির্মাণ শ্রমিকদল চট্টগ্রাম জেলার কমিটির সহ-সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিনের নেতৃত্বে মহান মে দিবস উপলক্ষে চট্টগ্রামে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১ মে) নগরীর কাজীর দেউড়ি এলাকা থেকে র‌্যালিটি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয়ে পৌঁছে। পরে সেখানে থেকে অংশগ্রহণকারীরা চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক সমাবেশে যোগ দেন।

 

র‌্যালিতে নির্মাণ শ্রমিকদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এসময় তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য মজুরি ও শ্রমিকবান্ধব রাষ্ট্র গঠনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

 

নেতাকর্মীদের উদ্দেশ্যে মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, “শ্রমিকরা দেশের উন্নয়ন ও অবকাঠামো নির্মাণের মূল চালিকাশক্তি। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।”

 

তিনি আরও বলেন, মহান মে দিবস শ্রমিকদের অধিকার আদায়ের অনুপ্রেরণার প্রতীক। শ্রমিকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

 

র‌্যালি ও সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com