মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

কক্সবাজারে হোটেল সী-গাল থেকে আইনজীবীর মৃতদেহ উদ্ধার

মোঃ সেলিম উদ্দিন খান ( বিশেষ প্রতিনিধি)

কক্সবাজার শহরে সমুদ্র সৈকত সংলগ্ন অভিজাত এক আবাসিক হোটেল থেকে এক আইনজীবী পর্যটকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।তবে কি কারণে ওই পর্যটকের মৃত্যু হয়েছে তা পুলিশ ও চিকিৎসক নিশ্চিত নয়।

আজ শুক্রবার সকাল ৯ টায় কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন আবাসিক হোটেল সীগাল এর কক্ষ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অজ্ঞলের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মো. আপেল মাহমুদ।

মৃত গাজী এম শওকত হাসান (৫০) কুমিল্লা জেলার সদর উপজেলার দুর্গাপুর অশোকতলা এলাকার মৃত গাজী মোস্তফার ছেলে।তিনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং সিটি ব্যাংকের একজন আইন কর্মকর্তা।

হোটেল কর্তৃপক্ষের বরাতে আপেল মাহমুদ বলেন, গত ৩০ জানুয়ারি গাজী এম শওকত হাসান সহ কয়েকজন মিলে কক্সবাজার ঘুরতে আসেন। ওই দিন তারা হোটেল সীগালে উঠেন এবং শওকত হাসান ৩০৮ নম্বর কক্ষে অবস্থান করেন।

শুক্রবার সকালে হোটেল কক্ষের মেঝেতে শওকত হাসানকে তার বন্ধুরা অবচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তারা হোটেলটির কর্মচারীদের সহায়তায় তাকে (শওকত) কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এডিআইজি বলেন, মৃতের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে। “

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ( আরএমও ) মো. আশিকুর রহমান বলেন, হোটেল সীগালের কর্মচারিরা সহ কয়েকজন মিলে এক পর্যটককে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।”

তিনি জানান, তার শরীরে আঘাতের কোন প্রকার চিহ্ন না থাকলেও মৃত্যুর কারণ পরিষ্কার না। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com