বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে ”সম্প্রীতির বাংলাদেশ গড়ি” আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত ভূঞাপুরে এক মাসের শিশু বাচ্চা কে নিয়মিত টিকার পরিবর্তে দেওয়া হয় কুকুর কামড়ানোর ভ্যাকসিন লোহাগাড়ায় চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মাদ্রাসা সুপার নিহত, আটক ১ রান্নাঘরে ফনা তোলে বসেছিল প্রাণঘাতী কোবরা, অল্পের জন্য রক্ষা কুলাউড়ায় ডিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক ধামইরহাটে পলাতক আওয়ামী লীগ নেতাদের ইউপি কার্যালয়ে ফেরানোর নেপথ্যে কুচক্রী মহল অবাধে গাছ পাচার, উজাড় বন’ আলীকদমে’এত নিরাপত্তার মধ্যে ও গাছ পাচার কীভাবে হয় শ্রীমঙ্গলে হত্যা মামলার দুই আসামিসহ আটক ৬ শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন সড়কের খানা-খন্দ মেরামত কাজ পরিদর্শন নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শ্রীমঙ্গলে ফারিয়ার মানববন্ধন

নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে ১২ জুয়ারুসহ মাদক কারবারী আটক

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ

নওগাঁর রাণীনগর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১১জন জুয়ারু ও একজন মাদক কারবারীসহ মোট ১২জনকে আটক করেছে। শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদের নেতৃত্বে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

ওসি জানান, তাসের মাধ্যমে জুয়া খেলা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার, ফোর্স নিয়ে উপজেলার চককুতুব এলাকায় একটি ইটভাটার পাশে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উপজেলার চকাদিন গ্রামের জুয়েল সরদার (৩৩), রাহিম কবিরাজ (৩১), মতিউর রহমান (৫০), রুবেল মৃধ্যা (২৮), চককুতুব গ্রামের সূর্য পোদ্দার (৩০), আব্দুল হালিম (২২), রিপন সরদার (৩২), রাঙ্গা সরদার (২৫), খট্রেশ্বর গ্রামের সাবু আলী (৩২), নওগাঁ সদর উপজেলার চন্ডিপুর গ্রামের দেলোয়ার সরদার (৩৫) ও উপর শেরপুর গ্রামের আব্দুৃল জলিলকে (৩০) আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে জুয়া খেলার তাস ও বিভিন্ন সরঞ্জমাদি এবং নগদ দুই হাজার ৫৬০ টাকা উদ্ধার করা হয়।

একই দিন সন্ধ্যায় উপজেলার একডালা ইউনিয়নের রাজাপুর এলাকা থেকে ৪০গ্রাম গাঁজাসহ হাবিবুর রহমান (৪০) নামে এক মাদক কারবারীকে আটক করা হয়। তিনি উপজেলার ভেবড়াগাড়ী গ্রামের আনিছার রহমানের ছেলে। তাদেরবিরুদ্ধে পৃথক মামলা রুজু করেশনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com