বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

কাভার্ডভ্যানে ঝুঁকিপূর্ণভাবে গ্যাস বিক্রি, লাখ টাকা জরিমানা ও গাড়ি জব্দ

মোঃ সেলিম উদ্দিন খান ( বিশেষ প্রতিনিধি)

সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের দেওদিঘী বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।এ সময় লাইসেন্স ব্যতীত ভ্রাম্যমান সিএনজি ফিলিংস্টেশন স্থাপন করে কাভার্ডভ্যান থেকে সরাসরি সিএনজি অটোরিকশাতে ঝুঁকিপূর্ণভাবে সিএনজি গ্যাস বিক্রির দায়ে এক লক্ষ টাকা জরিমানা আদায় করার পাশাপাশি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।

সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী দৈনিক আজাদীকে বলেন, লাইসেন্স ব্যতীত ভ্রাম্যমান সিএনজি ফিলিং স্টেশনে কাভার্ডভ্যান থেকে সরাসরি সিএনজি অটোরিকশাতে ঝুঁকিপূর্ণভাবে সিএনজি গ্যাস বিক্রির সময় উপজেলার ধর্মপুর ইউনিয়নের উত্তর ধর্মপুর, ১নং ওয়ার্ডের গোলাম নবীর পুত্র মোক্তার আহমদ (৪৭) কে হাতেনাতে আটক করা হয়।

ঝুঁকিপূর্ণভাবে সিএনজি গ্যাস বিক্রির দায়ে বাংলাদেশ গ্যাস আইন ২০১০ এর আওতায় ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। একইসাথে সিএনজি সিলিন্ডার ভর্তি কাভার্ডভ্যানটি আটক করে পুলিশ হেফাজতে প্রদান করা হয়।তিনি আরও বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com