শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

পদুয়ায় বাজারে সাত টি দোকানে ভয়াবহ ভয়াবহ অগ্নিকাণ্ড

 

 

মোঃ সেলিম উদ্দিন খান (বিশেষ প্রতিনিধি)

 

লোহাগাড়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১ টি রাইসমিল ও ৭টি দোকান। মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেল আনুমানিক ৪টায় উপজেলার পদুয়া ইউনিয়নের তুলাতলী এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা ধারণা করেছেন জহিরের মোটরসাইকেল ওয়ার্কসপে ওয়েল্ডিং মেশিনের সট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুন হাছান, স্থানীয় ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ।

অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ৬টি দোকানের জমিদার শাহাদাত হোসেন তারেক বলেন, আগুনে আনোয়ার হোসেনের পরিচালিত আল মদিনা অটো রাইস মিল ছাড়াও ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার হুমায়ুন কার্ণায়েন দৈনিক বাংলাদেশ প্রতিদিন খবর কে বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় ১টি রাইসমিল ও ৭টি দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতির ধারণা করা হচ্ছে।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুন হাছান দৈনিক বাংলাদেশ প্রতিদিন খবরকে বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে স্থানীয় ইউপি চেয়ারম্যান, বাজার কমিটির সভাপতি, থানার ওসির প্রতিনিধির সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করে কমিটির রিপোর্টের ভিত্তিতে ব্যাবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com