শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

যশোরে বিএনপির ডাকা অবরোধে গাড়ি চলাচল স্বাভাবিক

পারভেজ আলী মোহর যশোর :

 

বিএনপি-জামায়াতসহ সমমনা দল গুলোর ডাকা সোমবারের অবরোধে যশোরের মানুষের জীবনযাত্রা ছিল স্বাভাবিক। এদিন সকাল থেকেই বিভিন্ন রুটের যানবাহন যাত্রী নিয়ে চলাচল করেছে। ট্রাকসহ অন্যান্য যানবাহনের চলাচল ছিল স্বাভাবিক।
সকাল ১০টার দিকে শহরের খাজুরা বাসস্ট্যান্ড, পালবাড়ীমোড় ও খুলনা বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, বিএনপির ডাকা অবরোধের কোন চিত্র এ অঞ্চলে ছিল না। সড়কগুলোতে রিকশা-ভ্যানসহ বাস, ট্রাক ও ছোট যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করেছে।

 

যানবাহনে মানুষের উপস্থিতি ছিল বেশি। প্রয়োজনীয় কাজে মানুষ শহরের মনিহার বাসস্ট্যান্ড ও শংকরপুর বাস টার্মিনালসহ বিভিন্ন স্টপেজে গিয়ে বাসে উঠে নির্ধারিত গন্তব্যে যাচ্ছে।

 

ওইসব স্থান থেকে স্বাভাবিক নিয়মে যাত্রীবাহী বাস যশোরের বিভিন্ন আঞ্চলিক সড়কসহ দূরপাল্লার রুটে চলাচল করেছে। এছাড়া সড়কগুলোতে মালামাল বোঝাই ট্রাকসহ অন্যান্য যানবাহনের চলাচলও ছিল স্বাভাবিক। কোথাও কোন অস্বাভাবিক পরিস্থিতি দেখা যায়নি।

 

পরিবহণ শ্রমিকরা জানিয়েছে, যশোরের বিভিন্ন আঞ্চলিক রুটসহ দূরপাল্লার রুটে সকাল থেকেই বাস ছেড়ে গেছে। তবে সকালে যাত্রী কিছুটা কম ছিল। এছাড়া, আঞ্চলিক বিভিন্ন সড়কে সিএনজি ও লেগুনাসহ অন্যান্য যানবাহন যাত্রী বোঝাই করে চলাচল করেছে। শহরতলীর কোথাও অবরোধের প্রভাব দেখা যায়নি। এদিন, অবরোধের পক্ষে পিকেটিং বা বিএনপি নেতাকর্মীদের কোন কর্মকান্ড দেখা যায়নি।

 

শহরের নিউমার্কেট খাজুরা বাসস্ট্যান্ড, চাঁচড়া চেকপোস্ট, শংকরপুর বাসটার্মিনাল ও মণিহার বাসস্ট্যান্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সকাল থেকেই পুলিশের উপস্থিতি ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যে কোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com