বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১০টিই বর্তমানে জ্বালানি-সংকটে বন্ধ  আধুনিক চিকিৎসাব্যবস্থায় উদ্যোক্তা গড়তে চট্টগ্রামে আসছে ‘ডিএনএ হ্যাক ফর হেলথ’ চকরিয়া মালুমঘাট নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পিকআপের যাত্রী নিহত মৌলভীবাজার জেলা এডাবের ত্রৈমাসিক সভা

শিক্ষককে লাঞ্চিতের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শিক্ষককে লাঞ্চিতের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় শিক্ষক পরিষদের উদ্যোগে জেলা শহরের চৌরাস্তায় এ কর্মসুচি পালন করেন তারা।

ঘন্টাব্যাপি এ কর্মসুচি চলাকালে সরকারি বালক উচ্চ বিদ্যালয় শিক্ষক পরিষদের সভাপতি মাহমুদুন নবী রাজা ও সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলামসহ বক্তারা অভিযোগ করে বলেন, গেল ৮ অক্টোবর বিদ্যালয়ের এসএসসি নির্বাচনী পরিক্ষায় দায়িত্ব পালনের সময় শিক্ষার্থী কর্র্তৃক চুয়াডাঙ্গা জেলার ভিক্টোরিয়া জুবিলী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক হাফিজুর রহমান লাঞ্চিতের শিকার হয়।

যা অনাকাঙ্খিত ও দুঃখজনক। শিক্ষার্থীর কাছে একজন শিক্ষকের উপর এমন আচরন মেনে নেয়া যায় না। এ ঘটনায় সরকারি মাধ্যমিক শিক্ষক পরিবার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। একই সাথে শিক্ষককে লাঞ্চিতের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিও করেন তারা। দ্রæত সময়ের মধ্যে এ বিষয়ে সমাধান না হলে আরো কঠোর কর্মসুচি পালনের হুশিয়ারি উচ্চারণ করেন শিক্ষকরা।

এর আগে প্রতিবাদ সম্বলিত ব্যানার নিয়ে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে একটি মৌন মিছিল বের করে শহর প্রদক্ষিন করেন শিক্ষকরা। এ কর্মসুচিতে সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা ছাড়াও মাধ্যমিকের শিক্ষকরা অংশ নেয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com