মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

১৩ শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে ইন্দোনেশিয়ায় শিক্ষকের যাবজ্জীবন

১৩ শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে এক শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ইন্দোনেশিয়ার একটি আদালত। স্থানীয় সময় আজ (১৫ ফেব্রুয়ারি) মঙ্গলবার  চাঞ্চল্যকর এ মামলার রায় দেওয়া হয়। জানা গেছে, নির্যাতনের শিকার হওয়া শিক্ষার্থীরা কিশোরী। তাদের মধ্যে আটজন অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

মামলায় বলা হয়েছ, ওই শিক্ষক পাঁচ বছরেরও বেশি সময় ধরে শিক্ষার্থীদের নির্যাতন করে। এসব শিক্ষার্থী দরিদ্র পরিবারের এবং শিক্ষাবৃত্তি নিয়ে স্কুলে পড়তে গিয়েছিল।গতবছর ওই শিক্ষককের এসব নির্যাতনের ঘটনা প্রকাশ পায়।

এক শিক্ষার্থীর পরিবার পুলিশের কাছে অভিযোগ করে, যে তাদের কন্যা নির্যাতনের শিকার হয়েছে এবং সে অন্তঃসত্ত্বা। এই ঘটনা দ্রুত জানাজানি হয়। সরকারের এক শীর্ষ কর্মকর্তা জানান, দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো ঘটনাটির প্রতি গুরুত্ব দেন এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।

প্রসিকিউটররা অভিযুক্ত ওই শিক্ষককে খোজা করে দেওয়া এবং মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছিলেন। আদালত রায়ে ৩৬ বছর বয়সী শিক্ষক উইরাওয়ানকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলা হয়েছে রায়ে।

দেশটির জাতীয় শিশু-কিশোর সুরক্ষা কমিশনের চেয়ারম্যান সুসান্তো বলেছেন যে মঙ্গলবারের রায়ে স্পষ্ট হলো যে ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচার করা হয়েছে।

দেশটিতে ২৫ হাজারের বেশি ইসলামিক বোর্ডিং স্কুল রয়েছে যেগুলো ‘পেসান্ট্রেন’ নামে পরিচিত। এসব স্কুলে থেকে পড়াশোনা করে প্রায় ৫০ লাখের কাছাকাছি শিক্ষার্থী।

গতবছর দক্ষিণ সুমাত্রার বোর্ডিং স্কুলের দুই শিক্ষককে একই অভিযোগে আটক করা হয়। ২৬ ছাত্রকে নির্যাতন করার অভিযোগ ছিল তাদের বিরেুদ্ধে। এর আগে ২০২০ সালে পূর্ব জাভায় ১৫ নারী শিক্ষার্থীকে যৌন নির্যাতনের দায়ে বোর্ডিং স্কুলের এক নেতার ১৫ বছরের কারাদণ্ড হয়।

প্রেসিডেন্ট জোকো উইদোদো গত মাসে ‘যৌন সহিংসতা দূরীকরণ’ সংক্রান্ত একটি বিল অনুমোদনের জন্য পার্লামেন্টকে আহ্বান জানান। যে আইনে যৌন অপরাধের বিরুদ্ধে লড়াই এবং ‘বৈবাহিক ধর্ষণ’ এর ঘটনাসহ ভুক্তভোগীদের ন্যায়বিচার দেওয়ার কথা বলা হয়েছে। ২০১৬ সালে আইনটির একটি খসড়াও করা হয়। কিন্তু সেটি আর কার্যকর হয়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com