শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

দুদক কমিশনার হলেন সাবেক সচিব আছিয়া খাতুন

জ্যেষ্ঠ প্রতিবেদক:

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন কমিশনার নিয়োগ পেয়েছেন সাবেক সচিব মোছা. আছিয়া খাতুন। মঙ্গলবার (১৩ জুন) তাকে এ নিয়োগ দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

‘দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪’ এর ৬(১) ধারার বিধান মতে তিনি এই নিয়োগ পেয়েছেন। একই সঙ্গে আইনের ১৩ ধারার বিধান অনুযায়ী কমিশনার হিসেবে আছিয়া খাতুনের বেতন-ভাতা, অনন্য সুবিধা ও পদমর্যাদা সুপ্রিম কোর্টের হাইকোর্টের একজন বিচারপতির সমান নির্ধারণ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

আছিয়া খাতুন সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব থাকার সময় ২০২২ সালের ৩ জানুয়ারি অবসরে যান।দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী, কমিশন তিনজন কমিশনারের সমন্বয়ে গঠিত হয়। তাদের মধ্য থেকে একজন হন চেয়ারম্যান। কমিশনারদের মেয়াদ পাঁচ বছর।

২০২১ সালের ৩ মার্চ দুদকের বর্তমান চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ নিয়োগ পান। একই দিন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সাবেক চেয়ারম্যান মো. জহরুল হককে দুদকের কমিশনার করা হয়।

কিন্তু মোজাম্মেল হক খান ২০১৮ সালের ২ জুলাই কমিশনার হিসেবে দুদকে যোগ দিয়েছিলেন। তার পাঁচ বছর মেয়াদ আগামী ১ জুলাই শেষ হবে। মোজাম্মেল হকের স্থালাভিষিক্ত হচ্ছেন আছিয়া খাতুন।

এর আগে কমিশনার নিয়োগে গত এপ্রিল মাসে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমকে সভাপতি করে চার সদস্যের বাছাই কমিটি গঠন করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com