শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
প্রশাসনকে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ: ভূমিমন্ত্রীর নেত্রকোনা পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদারের প্রচেষ্টায় পৌরসভার প্রতিটি দপ্তরে কাজে গতি ও এসেছে স্বচ্ছতা চাঁপাইনবাবগঞ্জে বাহারি পসরায় সেজেছে ইফতার বাজার নওগাঁ সদর গোয়ালি গ্রামে গৃহবধু ইয়াসমিনের রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক নওগাঁর মান্দা থানার বিশেষ অভিযানে মাদকবিরোধী অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার ড্রামট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল বাবার, মৃত্যুর সাথে লড়ছে সন্তান দলীয় সংকীর্ণতা পরিহার করে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির আহ্বান: ডা. শফিকুর রহমান মেক্সিকান নেভি-এর অভিযানে ৪ হাজার কেজি কোকেনসহ সাবমেরিন আটক চট্টগ্রামকে বিলবোর্ডমুক্ত করার ঘোষণা: কাজীর দেউরীতে উচ্ছেদ অভিযানে মেয়র ডা. শাহাদাত হোসেন নওগাঁ আওয়ামীলীগের অফিসের সামনে জাতীয় পতাকা হাতে নিয়ে জয় বাংলা স্লোগান দিল-নেতাকর্মীরা

ঢাকায় শুরু হলো কিচেন বাথ অ্যান্ড লিভিং এক্সপো

নিজস্ব প্রতিবেদকঃ

ঢাকায় শুরু হলো রোসা ২য় কিচেন, বাথ অ্যান্ড লিভিং এক্সপো বাংলাদেশ ২০২৩। যুক্তরাজ্য, জার্মানি, ইটালি, আরব আমিরাত, ভারত ও স্বাগতিক বাংলাদেশসহ ৭টি দেশের ৭০ টি ব্র্যান্ড একই ছাদের নিচে অংশ নিচ্ছে তিন দিনব্যাপী এ মেলায়।

বৃহস্পতিবার (৮ জুন) রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় (আইসিসিবি) মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

এসময় উপস্থিত ছিলেন আয়োজক প্রতিষ্ঠান ওয়েম বাংলাদেশের চেয়ারম্যান লুৎফল করিম, ব্যবস্থাপনা পরিচালক শেখ মো. আরিফ, পরিচালক মার্কেটিং নাসিমুর রহমান, আকিজ বসির গ্ৰুপের মার্কেটিং ম্যানেজার শাহরিয়ার জামান, রোসা’র ব্র্যান্ড প্রধান গোলাম রাব্বানী , ইন্টেরিয়র ডিজাইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি সাফিউল ইসলাম বাবু, বাংলাদেশ ইন্টেরিয়র কোম্পানিজ অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শাহরিয়ার খান ও এয়ারলাইন্স পার্টনার ইউএস বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার মো. কামরুল ইসলাম।

আয়োজকরা জানান, প্রস্তুতকারক, রপ্তানিকারক এবং সরবরাহকারীরা তাদের নতুন পণ্য, আধুনিক প্রযুক্তি এবং নিজেদের দক্ষতা বিশ্বব্যাপী তুলে ধরার সুযোগ পাচ্ছেন এ এক্সপোতে। সেই সাথে থাকছে স্পট অর্ডারের সুযোগ।

তিন দিনব্যাপী এ প্রদর্শনী দর্শনার্থী ও ক্রেতা-বিক্রেতাসহ সবার জন্য উন্মুক্ত থাকছে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৭টা পর্যন্ত। মেলার প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকছে রোসা, প্লাটিনাম স্পন্সর আরএকে ও সুইস প্লাস, গোল্ড স্পন্সর স্টেলা ও হুইদা এবং সিলভার স্পন্সর হ্যাকার, গ্যাসডাম অ্যান্ড জ্যাকুয়ার। মেলায় এয়ারলাইন্স পার্টনার ইউ এস বাংলা এয়ারলাইন্স।

পণ্য প্রদর্শনীর পাশাপাশি তিন দিনব্যাপী এ এক্সপোতে স্টুডেন্ট ডিজাইন কম্পিটিশন, ওয়ার্কশপ, বায়ার সেলার মিটিং, ইনোভেশন এক্সচেঞ্জ ও জব সার্চ। এছাড়া প্রতিদিন থাকছে রাফেল ড্রতে আকর্ষনীয় পুরস্কার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com