বুধবার, ০১ Jul ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

চট্টগ্রামে করোনাভাইরাসে শনাক্ত হন ২৭৭ জন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ের মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হন ২৭৭ জন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ২৪ হাজার ৮১৯ জনে এবং মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৩৬০ জনে।

আজ (১১ ফেব্রুয়ারি) শুক্রবার সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে দুই হাজার ৯২৪ জনের নমুনা পরীক্ষায় ২৭৭ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এতে করে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার প্রায় ৯ দশমিক ৪৭ শতাংশ। আবার শনাক্তদের মধ্যে ১৮৫ জন নগরের এবং ৯২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে তিনজন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৮৩ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৪ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ২৭ জন, অ্যান্টিজেন টেস্টে ছয়জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৫ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ৫৭ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৬ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ১২ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে নয়জন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ১৭ জন, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ১১ জন এবং এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে সাতজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com