মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

নড়াইল প্রতিনিধি:
নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সুকান্ত কুমার গোস্বামী (৪০) এর নামে মিথ্যা ,বনোয়াট, ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে এবং সুকান্ত গোস্বামীকে নিঃশর্ত মুক্তির দাবিতে ছাত্র-ছাত্রী ও এলাকাবাসির মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ (৩০ জানুয়ারি) সোমবার বিকালে তুলারামপুর- শেখহাটি সড়কের এগারোখানের হাতিয়ারা বাজারে বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী ও এলাকাবাসির আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন এর আগে ছাত্র-ছাত্রীদের একটি বিক্ষোভ মিছিল বিদ্যালয় চত্বর থেকে শুরু হয়ে, হাতিয়ারা বাজারে এসে শেষ হয়।
কংকন পাঠকের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন শেখহাটি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক তাপস পাঠক, সুকান্তের স্ত্রী ইতি গোলদার, সুকান্তের বৌদি ইতি গোস্বামী এলাকাবাসীর পক্ষে বিলাস সরকার, গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র সমীর কর, ছাত্রী হ্যাপি পাঠক, চৈতি গোস্বামীসহ অনেকে।
বক্তারা বলেন, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে ষড়যন্ত্রমূলকভাবে প্রতিপক্ষরা এক প্রতিবন্ধি ছাত্রীকে দিয়ে হাতিয়াড়া গ্রামের নিরোধ গোস্বামীর ছেলে গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও শেখহাটি ইউনিয়ন আওয়ামীলীগের কোষাধক্ষ্য সুকান্ত কুমার গোস্বামী (৪০) এর নামে মিথ্যা ,বনোয়াট, ভিত্তিহীন অভিযোগ এনে মামলা করে তাকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অবিলম্বে তাকে নিশর্ত মুক্তি দাবি করেন। যদি তাকে মুক্তি না দেওয়া হয় তাহলে বিদ্যালয়ে ক্লাস বর্জন ও অনশন এর ঘোষনাও দেন শিক্ষার্থীরা। এসময় বিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
ঊল্লেখ্য- অভিযোগে জানাগেছে গত ১৮ জানুয়ারি বেলা ৩টার দিকে স্কুলের এক ছাত্রীকে পড়ানোর কথা বলে বিদ্যালয়ের দ্বিতীয় তলার একটি নির্জন শ্রেণীকক্ষে নিয়ে যায়।মেয়েটিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার স্পর্শকাতরস্থানে হাত ওই শিক্ষক।ওই মেয়েটি সঙ্গে সঙ্গে বিষয়টি সহপাঠীদের জানায়।
মেয়েটি কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে মাকেও জানায়।এ ঘটনার আগে করোনা টিকা নিয়ে নড়াইল থেকে বাড়ি ফেরার পথে ওই মেয়েটিকে বাড়িতে পৌঁছে দেয়ার অজুহাতে সেদিনও মেয়েটির স্পর্শকাতরস্থানে হাত দেন ওই শিক্ষক।মেয়েটি ঘটনার প্রতিবাদ করলে তাকে পরীক্ষায় ফেল করানোর হুমকি দেন তিনি। এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হলে, পুলিশ শিক্ষক সুকান্ত গোস্বামী গ্রেফতার করে।