মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত, আহত ১ প্রতিপক্ষকে ফাঁসাতে সাড়ে ৩ বছরের মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নওগাঁয় ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ফিজিক্যাল মিটআপ শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্তসহ ৪ আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর

মৌলভীবাজারে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারে পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার হয়েছে।রবিবার (২২ জানুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজারের ঢাকা বাস স্টেন্ডের হবিগঞ্জ বাস মালিক সমিতির মৌলভীবাজার শাখা কার্যালয়ের সামনে থেকে ৫ কেজি গাঁজাসহ মাদক এক মাদক মারবারিকে গ্রেফতার করে মডেল থানা পুলিশ।

আটককৃত মাদক কারবারির নাম হিরো ভূঁইয়া (২৬)। আটক হিরো ভূইয়া হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার দারাগাঁও গ্রামের স্বপন ভূইয়ার ছেলে। মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান জানান, মৌলভীবাজার শহরে কিলো ডিউটি চলাকালীন সময়ে আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, ঢাকা বাস স্ট্যান্ডের হবিগঞ্জ বাস মালিক সমিতি, মৌলভীবাজার শাখা নামক বাস কাউন্টারের সামনে একজন লোক বিপুল পরিমাণ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

পরে এই সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য এসআই মাহবুবুল আলম সঙ্গীয় অফিসার ফোর্সসহ ঢাকা বাসস্ট্যান্ডে গিয়ে হিরো ভূঁইয়া নামে একজনকে আটক করে। পরে আসামির কাঁধে থাকা ব্যাগ তল্লাশি করে পলিথিনে মোড়ানো আলাদা আলাদা ৫ প্যাকেটে মোট ৫ কেজি গাঁজা উদ্ধার কর হয়।

যার আনুমানিক বাজার মূল্য প্রায় এক লাখ টাকা। এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সোমবার সকালে মৌলভীবাজার সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com