মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

সাড়ে ১৪ কেজি গাঁজাসহ নওগাঁ পত্নীতলার নূরনবী ও বুদু নামে দুই যুবক আটক

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ

র‌্যাব-৫, সিপিসি-৩, এর অভিযানে সারে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি নওগাঁর দুই যুবক আটক। আটককৃতদের শনিবার জেল-হাজতে প্রেরন।সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্প থেকে জানানো হয়, র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি চৌকশ অপারেশনাল দল কোম্পানি অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা’র নেতৃত্বে শুক্রবার দিনগত রাতে জয়পুরহাট জেলার সদর উপজেলার কাশিয়াবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে সারে ১৪ কেজি, একটি মোটর সাইকেল, ৩ টি মোবাইল ফোন ও নগদ ৪ হাজার ৩শ’ টাকা সহ মাদক ব্যবসায়ী নুর নবী ওরফে লুৎফর রহমান (৩৭) ও সাদেকুল ইসলাম ওরফে বুদু (২৬) নামে দুই যুবককে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলেন, নওগাঁর পত্নীতলা উপজেলার ঘোষনগর গ্রামের নবীর উদ্দিনের ছেলে নুর নবী ওরফে লুৎফর রহমান ও একই গ্রামের কুদ্দুস আলীর ছেলে সাদেকুল ইসলাম ওরফে বুদু। র‌্যাব আরো জানায়, আটককৃত দু’ যুবক দীর্ঘদিন ধরে মাদক (গাঁজা) এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া ব্যবসার সাথে জড়িত। শুক্রবারও তারা কুরিয়ার সার্ভিস থেকে গাঁজা পেয়ে জয়পুরহাট থেকে পাঁচবিবি এলাকায় নিয়ে যায়। এ সময় কাশিয়াবাড়ি এলাকায় র‌্যাব-৫ এর চৌকশ অপারেশনাল দল অভিযান চালিয়ে তাদেরকে হাতেনাতে আটক করেন।এব্যাপারে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃতদের শনিবার জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com