শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

মণিরামপুরে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

যশোরের মণিরামপুরে অভিযান পরিচালনা করে যৌতুক মামলায় ১বছরের সাজাপ্রাপ্ত আসামী মোঃ জামাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার  বিকালে উপজেলার মকমতলা খানপুর থেকে তাকে গ্রেপ্তার করেন মণিরামপুর থানা পুলিশ।গ্রেফতার মোঃ জামাল উদ্দিন মণিরামপুর উপজেলার মকমতলা খানপুর গ্রামের সাহেব আলী সরদারের ছেলে। তিনি যৌতুক মামলায় ১বছর সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।

পুলিশ জানায়, গ্রেফতার মোঃ জামাল উদ্দিন কে ০৭/০৯/২২ তারিখে যৌতুক মামলায় ১বছরের সশ্রম কারাদÐ ও ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদÐ দেন আদালত। তারপর থেকে সেই সাজার ভয়ে পালিয়ে ছিলেন।

মণিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ মনিরুজ্জামান জানান , মোঃ জামাল উদ্দিন সোমবার বিকালে গোপনে বাড়িতে আসেন। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ওই মুঠোফোন নম্বরের সূত্র ও পুলিশের সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে  সোমবার বিকালে মকমতলা খানপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার কার হয়। গ্রেফতার করেন থানার উপপরিদর্শক মলায় বসু ও সহকারী উপপরিদর্শক শ্যামল সরকার। এরপর মঙ্গলবার সকালে তাকে জেলহাজতে পাঠানো হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com