শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১০টিই বর্তমানে জ্বালানি-সংকটে বন্ধ

জাপানের মাথার ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র ছুড়ল উ. কোরিয়া

ছবি: ইন্টারনেট

জাপানের মাথার ওপর দিয়ে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো জাপানের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া।

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছুড়বে বুঝতে পেরে জাপানের রাষ্ট্রীয় টেলিভিশনেও সতর্কতা জারি করা হয়। এতে জাপান সরকার মধ্য জাপানের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেয়।


বিবিসি

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সংবাদ সংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ক্ষেপণাস্ত্রটি জাপানের আকাশসীমা পার হয়। জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় এক টুইট বার্তায় এ তথ্য জানায়।

এছাড়া উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছুড়বে বুঝতে পেরে জাপানের রাষ্ট্রীয় টেলিভিশনেও সতর্কতা জারি করা হয়। এতে জাপান সরকার মধ্য জাপানের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেয়। ক্ষেপণাস্ত্রটি ছোড়ার প্রায় ২৫ মিনিট পরে জাপানের কোস্ট গার্ড জানায় সেটি প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

২০১৭ সালের পর দ্বিতীয়বারের মতো জাপানের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। দেশটির ব্যালিস্টিক ও পারমাণবিক অস্ত্র পরীক্ষার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু এ নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে চলছে দেশটি।

এর আগে গতকাল বুধবার বিভিন্ন ধরনের অন্তত ২৩টি ক্ষেপণাস্ত্র ছোড়ে উত্তর কোরিয়া। এর মধ্যে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ার জলসীমার কাছাকাছি এসে পড়ে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com