বুধবার, ১০ Jun ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

ঝুলন্ত সেতু ভেঙে নদীতে, নিহত বেড়ে ১৪০

ভারতের গুজরাটের মোরবিতে ব্রিটিশ আমলের একটি সেতু সংস্কারের মাত্র পাঁচ দিনের মাথায় ভেঙে পড়েছে। এতে এখন পর্যন্ত ১৪০ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

রোববার (৩০ অক্টোবর) সন্ধ্যায় সেতুটি ভেঙে পড়ে।

আনন্দবাজারের তথ্যমতে, সংস্কারের জন্য দীর্ঘ ৭ মাস সেতুটি বন্ধ থাকার পর গত ২৬ অক্টোবর জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। কিন্তু খুলে দেওয়ার পাঁচ দিনের মাথায় সেতুটি ভেঙে পড়ে। দুর্ঘটনার সময় অন্তত ৫০০ মানুষ সেতুর উপরে ছিলেন। সেতুর উপরে দাঁড়িয়ে অনেকেই লাফালাফি করতে থাকেন। এরপরেই সেতুটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এতে বহু মানুষ আহত হয়েছেন। নিখোঁজদের উদ্ধারে কাজ চলছে।

জানা গেছে, সেতুটি জনসাধারণের জন্য খুলে দেওয়ার আগে প্রশাসনের কাছ থেকে সবুজ সংকেত নেওয়া হয়নি। পরীক্ষা করে সেতুর ফিটনেস সার্টিফিকেটও নেওয়া হয়নি। দুর্ঘটনার জন্য এই গাফিলতিকে দয়ী করছেন অনেকেই।

এদিকে এ ঘটনায় মৃত পরিবারকে ৪ লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা দিয়েছেন গুজরাট সরকার। তবে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষে থেকে ২ লাখ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা দেওয়া হয়। এ ছাড়া আহতদের ৫০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com