রবিবার, ১৭ মে ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
সন্ত্রাসী পাহারায় চলছে আ.লীগ নেতার অবৈধ ইটভাটা প্রশাসনের নীরবতায় ক্ষোভ ভারতে পালানোর প্রস্তুতিকালে উগ্রবাদী সংগঠনের সদস্য ও চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার হালিশহরে ১১ কেজি ৯০০ গ্রাম গাঁজা ও নারীসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ইস্যু রাজনৈতিক কৌশল, বললেন ট্রাম্প শ্রীমঙ্গলে ”সম্প্রীতির বাংলাদেশ গড়ি” আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত ভূঞাপুরে এক মাসের শিশু বাচ্চা কে নিয়মিত টিকার পরিবর্তে দেওয়া হয় কুকুর কামড়ানোর ভ্যাকসিন লোহাগাড়ায় চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মাদ্রাসা সুপার নিহত, আটক ১ রান্নাঘরে ফনা তোলে বসেছিল প্রাণঘাতী কোবরা, অল্পের জন্য রক্ষা কুলাউড়ায় ডিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক ধামইরহাটে পলাতক আওয়ামী লীগ নেতাদের ইউপি কার্যালয়ে ফেরানোর নেপথ্যে কুচক্রী মহল

সাতকানিয়া উপজেলায়  অবৈধভাবে গড়ে ওঠা দুইটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর

এসময় চিমনি ও ইট পোড়ানোর ভাটাগুলো স্কেভেটরের সাহায্যে গুঁড়িয়ে দেয়া হয়েছে।আজ (৫ সেপ্টেম্বর) সোমবার  উপজেলার এওচিয়ার ছনখোলা এলাকায় চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন যৌথভাবে দিনব্যাপী অভিযান চালিয়ে এসব অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেয়।

অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস ও চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হাসান সজীব। এসময় পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

গুঁড়িয়ে দেয়া ইটভাটাগুলো হলো এওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মানিকের মালিকানাধীন কেবিএম ও তার ছোট ভাই মো. হারুনের মালিকানাধীন এইচবিএম।

গুঁড়িয়ে দেয়া কেবিএম ইটভাটার মালিক নজরুল ইসলাম মানিক বলেন, “আমার ইটভাটার পরিবেশ ছাড়পত্র ও জেলা প্রশাসকের লাইসেন্স থেকে শুরু করে সব কাগজপত্র রয়েছে। এছাড়াও হাইকোর্টের নিষেধাজ্ঞা রয়েছে। তারপরও আমার ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়েছে।”

অভিযানে নেতৃত্বদানকারী চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস জানান, মো. হারুনের মালিকানাধীন এইচবিএম ভাটার লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র নাই। নজরুল ইসলাম মানিকের মালিকানাধীন কেবিএম-এর পরিবেশ ছাড়পত্র বাতিল করা হয়েছে এবং ভাটাটি শিক্ষা প্রতিষ্ঠানের পাশে।

এছাড়াও ভাটাগুলো জনবসতিপূর্ন ও পাহাড়ি এলাকায়। এসব ভাটায় ইট তৈরির কাজে পাহাড়ের মাটি ব্যবহার করা হচ্ছে। সাতকানিয়ায় এ ধরনের আরো কয়েকটি অবৈধ ইটভাটা রয়েছে। এগুলোর বিরুদ্ধেও অভিযান চালানো হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com