শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

চরম্বায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের লোহাগাড়ায় চরম্বা ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ পশ্চিম মজিদার পাড়ায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০হাজার টাকা জরিমানা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।গতকাল (৩ সেপ্টেম্বর) রবিবার সকালে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ।

দন্ডপ্রাপ্তের নাম মুুহাম্মদ আবদুল কুদ্দুস কোম্পানী(৩৪)। সে চরম্বা মজিদের পাড়া এলাকার মৃত আবদুল আলমের পুত্র।নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ জানান, কুদ্দুস কোম্পানীর বিরুদ্ধে কিছুদিন ধরে অনেক অভিযোগ পেয়েছি।

গত (২ সেপ্টেম্বর)  রাতের আঁধারে চরম্বা মজিদের পাড়ায় অবৈধভাবে পাহাড় কাটছিল।স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে যায়।তাদের কাছে পাহাড় কাটার কোন অনুমতি নেই।ঘটনাস্থল থেকে স্কেভেটার জব্দ করি।রাতের আঁধারে অবৈধ পাহাড় কাটার দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা ২০১০ এর ১৫(১) ধারামতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কুদ্দুস কোম্পানীকে ৫০হাজার টাকা জরিমানা দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।অভিযানকালে চরম্বা ইউপি চেয়ারম্যান মৌলানা মুহাম্মদ হেলাল উদ্দিন,লোহাগাড়া থানা পুলিশের টিম,আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com