বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে অস্থির হওয়ার কিছু নেই

জ্বালানি তেলের দাম বাড়ানো নিয়ে এত অস্থির হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রোববার রাজধানীর এফবিসিসিআই কার্যালয়ে আয়োজিত ‘বঙ্গবন্ধুর অর্থনীতি ও বাণিজ্য ভাবনা’শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, তেলের মূল্যবৃদ্ধিতে হয়তো কিছু মানুষের কষ্ট হবে। তবে কিছু কষ্ট সামনের দিকে নিয়ে যাবে। প্রধানমন্ত্রী সাধারণ জনগণের সমস্যা বোঝেন। তিনি সাধারণ মানুষকে কষ্ট দিতে চান না। তাদের ভালোর জন্যই এটা করা হয়েছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম নিয়ে অনেকেই নানা মন্তব্য করছেন। আমাদের এসব বিষয়ে সতর্ক থাকতে হবে। গত ১৪ বছরে আমাদের দেশ এগিয়েছে, উন্নয়ন হয়েছে। ভালো কিছুর জন্যই প্রধানমন্ত্রী কিছু সিদ্ধান্ত নেন। উদ্দেশ্যবিহীন সিদ্ধান্ত তিনি নেন না।

তিনি বলেন, ভবিষ্যতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রধানমন্ত্রীর আছে। এ কারণে তেলের দাম বাড়ানো হয়েছে। জ্বালানি তেলের দাম বাড়া নিয়ে এতো অস্থির হওয়ায় কিছু নেই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com