বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

জরুরি ভিত্তিতে পাইপলাইনের কাজের জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
রোববার (৭ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাইপলাইনের জরুরি কাজের জন্য রোববার রাত ১০টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত (১০ ঘণ্টা) শ্যামপুর, পোস্তগোলা, দোলেশ্বর, জিনজিরা, হাসনাবাদ, পানগাঁও, শুভাড্ডা, ইকুরিয়া, চনকুটিয়া, কদমতলী, কালিন্দ, আগানগর এবং ফতুল্লায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে বলেও জানায় তিতাস। গ্রাহকদের এমন সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।