শুক্রবার, ১০ Jul ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

শ্রীমঙ্গলে ভুমিহীনদের সরকারি জমি ও ঘর দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকচক্র

শ্রীমঙ্গলে ভুমিহীন আন্দোলনের নামে প্রতারকচক্র সরকারি ভুমি ও ঘর পাইয়ে দেওয়ার কথা বলে অনেকের কাছ থেকে টাকা তোলে হাতিয়ে নিয়েছে একটি প্রতাকচক্র।গতকাল (২ আগস্ট) মঙ্গলবার এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায় সাংবাদিকদের বলেন, উপজেলার ভুনবীর ইউনিয়ন ও মির্জাপুর ইউনিয়নে ভুমিহীন আন্দোলন কমিটির নামে ৩ প্রতারক ভুমিহীনদের সরকারি জমি ও ঘর পাইয়ে দেওয়ার কথা বলে ভুমিহীন পরিবারের সদস্যদের কাছ থেকে টাকা তোলার অভিযোগ আসে।

উপজেলা চেয়ারম্যান বলেন, সরকার প্রকৃত ভুমিহীনদের জমিসহ ঘর দিচ্ছে। এটা উপজেলা প্রশাসন, ভুমি প্রশাসন ও  ইউনিয়ন পরিষদ ছাড়া পাওয়া সম্ভব নয়। প্রকৃত ভুমিহীনদের ঘর দেওয়ার কথা বলে টাকা নিলেও সরকার ছাড়া অন্য কেউ দিতে পাবেনা। তাই প্রতারক চক্র থেকে জনসাধারণকে সাবধান হতে হবে। তিনি প্রতারক চক্রের মূলহোতা বাংলাদেশ ভুমিহীন আন্দোলনের স্বঘোষিত সাধারণ সম্পাদক নাজমা বেগম ফারুক মিয়া ও মইনউদ্দিন এর নাম উলেখ্য করে বলেন, ইতিমধ্যে এই চক্রটি মির্জাপুর ইউনিয়ন ও ভুনবীর ইউনিয়নের মানুষকে জমি ও ঘর পাইয়ে দেওয়ার কথা বলে প্রায় ২০হাজার টাকার মতো হাতিয়ে নিয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান আরো বলেন, ভুমিহীন আন্দোলনের কাজ হলো ভুমিহীনদের অধিকার আদায়ে আন্দোলন করা।

ভুমিহীনদের ঘর দেওয়া এই কমিটির কাজ নয়। তাই জনগনকে প্রতারক হতে সাবধান হওয়ার আহ্বান জাননিয়ে বলেন, ভুমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটিকে বিষয়টি অবহিত করা হয়েছে। ভুমি অধিকার আন্দোলন  আগামী ৫ আগস্টের ভিতর শ্রীমঙ্গলে এসে বিষটি পরিস্কার করতে হবে। আর না হলে প্রতারকচক্রটির বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com