বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

লোহাগাড়ায় অবৈধ ৫টি করাতকলে অভিযান, কাঠ ও সরঞ্জামাদি জব্দ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ৫টি অবৈধ করাতকলে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও পদুয়া বনবিভাগ।এ সময় জালানি কাঠ জব্দ ও করাতকলের যাবতীয় কার্যক্রম বন্ধ করে দেয়া হয়

আজ (২ আগস্ট) মঙ্গলবার সকালে এসব অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান এবং পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম।

জানা যায়,উপজেলার আমিরাবাদ স্কুল রোডে ৩টি এবং সদরের দরবেশহাট এলাকায় ২টিসহ মোট ৫টি অবৈধ করাতকলে অভিযান চালানো হয়। এসময় করাতকলে ব্যবহৃত মেশিন জব্দ করে, ধ্বংস করে দিয়ে করাতকলের সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়, নোটিশ টাঙ্গিয়ে দেওয়া হয়। এসময় অবৈধ কাঠও জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান জানান, বৈধ কাগজপত্র দেখাতে না পারায় আমিরাবাদ স্কুল রোডে ৩টি এবং দরবেশহাটে ২টিসহ মোট ৫টি অবৈধ করাতকল উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এসময় করাতকলের সরঞ্জামাদি ধ্বংস এবং অবৈধ কাঠ জব্দ করা হয়। অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।অভিযান কালে লোহাগাড়া থানার এসআই মোজাম্মেল হক, ডলুবিট কর্মকর্তা মুনতাসির , বড়দুয়ারা বিট কর্মকর্তা আশরাফসহ বনবিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com